বড় পর্দা হোক কিংবা মঞ্চ- দর্শককে কীভাবে মাতিয়ে রাখতে হয়, সেটা বলিউড অভিনেতা অক্ষয় কুমারের ভালোই জানা। সিনেমার পর্দায় তিনি যেমন মারপিটের মারপ্যাঁচে তুখড়, বাস্তবেও তার ব্যতিক্রম নয়।
এবার পোশাকে আগুন ধরিয়ে ভয়াবহ স্টান্ট দেখিয়ে ফের চর্চায় খিলাড়ি। যা দেখে তাজ্জব অনুরাগীদের প্রশ্ন, ষাটের দোরগোড়াতেও এমন সর্বনাশী চ্যালেঞ্জ নিতে বুক কাঁপল না?
সম্প্রতি মুম্বাইয়ে এক তারকাখচিত অনুষ্ঠানে এমন কাণ্ড ঘটালেন, যা দেখে ‘থ’ হওয়ার জোগাড় সকলের। মুম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ায় আয়োজিত হয়েছিল ‘গ্লোবাল পিস অনার্স ২০২৬’।
এই অনুষ্ঠানে বলিউডের একাধিক তারকার সঙ্গে পারফর্ম করেন অক্ষয় কুমারও। সেখান থেকেই খিলাড়ির স্টান্টের বেশ কিছু ছবি-ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে,হাতে তলোয়ার নিয়ে মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন অভিনেতা।
সেসময়েই নৃত্যশিল্পীরা তার ট্রাউজারে আগুন ধরিয়ে দেয়। শুধু কি তাই, আরেক ভিডিওতে দেখা যাচ্ছে, মাথায় জ্বলন্ত প্রপ তুলে নিয়েছেন অভিনেতা। আর পোশাকে দাউদাউ করে জ্বলছে আগুন। যা দেখে খিলাড়ির বুকের পাটার প্রশংসায় পঞ্চমুখ সকলে।
উল্লেখ্য, এর আগেও একাধিকবার সরাসরি দর্শকদের সামনে আগুন নিয়ে নানা ধরনের স্টান্ট করতে দেখা গিয়েছে অক্ষয়কে।
বাংলাদেশ থেকে প্রথম বিশ্বসুন্দরী প্রতিযোগী ছিলেন শাকিবের নায়িকা, কোথায় এখন সেই সাথী