হাইপারসনিক বা শব্দের চেয়ে দ্রুতগতির ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে চীন। গত সপ্তাহে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর নতুন করে দেশটি পরমাণু বোমা বহনে সক্ষম এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলে দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। তবে এ বিষয়ে চীনা কর্তৃপক্ষের কোনও বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে সম্প্রতি রাশিয়া শব্দের চেয়ে দ্রুতগতির ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। সাধারণত এ ধরনের ক্ষেপণাস্ত্রকে গ্লাইডার বলা হয়। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সাহায্যে এটাকে ছুঁড়ে দেয়া হয় ঊর্ধ্বমণ্ডলে। তারপর শব্দের চেয়ে দ্রুতগতিতে লক্ষ্যবস্তুর দিকে ছুটে যায়। আর এ কারণে এটাকে গ্লাইডারও বলা হয়।
গত শুক্রবার ডিএফ-জেডএফ হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করে চীন। দেশটির মধ্যাঞ্চলে অবস্থিত উজুই কেন্দ্রে এ পরীক্ষা চালানো হয়। ওয়াশিংটন ফ্রি বেকন ওয়েবসাইটকে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন সেনা কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: সিরিয়ায় অস্ত্রবিরতি উপেক্ষা করে হাসপাতালে হামলা, নিহত ২০
মার্কিন উপগ্রহ থেকে ডিএফ-জেডএফ’র ওপর নজর রাখা হয়েছে। আবহমণ্ডলের প্রান্তসীমা দিয়ে ঘণ্টায় কয়েক হাজার কিলোমিটার বেগে এটি লক্ষ্যবস্তুর দিকে ছুটে গেছে। শব্দের চেয়ে পাঁচ গুণ বেশি গতিতে এটি ছুটে যেতে পারে।
আরও পড়ুন: ভাঙছে জাতীয়তার গণ্ডি, মানুষের দৃষ্টি এখন বিশ্বনাগরিকতায়
ঘণ্টায় ১১ হাজার কিলোমিটার বেগে ছুটে গিয়ে এ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুর ওপর আঘাত হানতে পারে। ফলে অত্যাধুনিক এবং জটিল ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার ক্ষমতা রাখে এটি।
আরও পড়ুন: ওবামার পররাষ্ট্রনীতিকে ‘পুরোপুরি বিপর্যয়’ বললেন ট্রাম্প
২০১৪ থেকে ২০১৫ সালে এ ক্ষেপণাস্ত্রের ছয় দফা সফল পরীক্ষা করেছে চীন। এ নিয়ে এ ধরনের ক্ষেপণাস্ত্রের সপ্তম পরীক্ষা চালানো হলো। সূত্র: আরটি।
/এমপি/








