বিরোধীদের বিক্ষোভে ব্যাহত হয়েছে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থিতা প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতা।শুক্রবার ক্যালিফোর্নিয়ার বার্লিনগেম শহরে ট্রাম্পের প্রচারণা চলার সময় হোটেলের বাইরে শত শত বিরোধী ব্যারিকেড ভেঙ্গে ফেলে ও পুলিশের দিকে ডিম ছুড়ে মারে।
পুলিশ সূত্র জানায়, এই বিক্ষোভের কারণে ট্রাম্পকে পেছন দিকের প্রবেশদ্বার দিয়ে ওই হোটেলে ঢুকতে হয়।বক্তৃতা দেওয়ার সময় এই প্রসঙ্গে রসিকতা করে ট্রাম্প বলেন, ‘আমি এর আগে কোনদিন এত ঝামেলা করে কোথাও প্রবেশ করিনি।মনে হচ্ছিলো কোন সীমান্ত পার হচ্ছি।’
আরও পড়ুনঃ রুশবান্ধব মার্কিন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ট্রাম্প!
প্রসঙ্গত, এর আগে বৃহস্পতিবার অরেঞ্জ কাউন্টিতে ট্রাম্পের প্রচারণা চলাকালে পুলিশের গাড়ির কাঁচ ভেঙ্গে ফেলে বিক্ষোভকারীরা। সে সময় ঘটনাস্থল থেকে ২০ জনকে গ্রেফতার করে পুলিশ।
এ ছাড়াও গত মারচে শিকাগো ও সেন্ট লুইসে বিক্ষোভের কারণে ট্রাম্পের বেশ কয়েকটি প্রচারণা ও বক্তৃতা বাতিল করা হয়।
সূত্রঃবিবিসি
/ইউআর/








