তুরস্কের গাজিয়ানটেপ শহরের প্রধান পুলিশ স্টেশনের কাছে বোমা বিস্ফোরণে অন্তত ১ পুলিশ কর্মকর্তা নিহত ও ১৩ জন আহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে সিরীয় সীমান্ত থেকে ১০ কিলোমিটার দূরের ওই শহরে বিস্ফোরণটি হয়। পুলিশ স্টেশনের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ির মাধ্যমে হামলাটি চালানো হয়।
ঘটনাটির পরই এলাকাটি ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর তুর্কি সংস্করণের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, বেশ কয়েক কিলোমিটার দূর থেকেও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। তুরস্কের আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, গাজিয়াটেপে আহতদের মধ্যে অন্তত ৯ জনই পুলিশ কর্মকর্তা।
এর আগে ২০১২ সালেও শহরটির একটি পুলিশ স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ হয়েছিল। সূত্র: বিবিসি, আল জাজিরা
/এফইউ/








