তুরস্কের সঙ্গে ভিসা চুক্তিকে সমর্থন করবে ইইউ কমিশন

বিদেশ ডেস্ক
০৩ মে ২০১৬, ১৯:৪৫আপডেট : ০৩ মে ২০১৬, ১৯:৫০
image

তুর্কি নাগরিকদের ভিসা ছাড়াই ইউরোপে প্রবেশ করাকে সমর্থন করবে ইউরোপীয় কমিশন। সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

শরণার্থী সংকট নিরসনে ইউরোপকে সহযোগিতা করার জন্যই তুরস্ককে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। এর আগে শরণার্থীদের ইউরোপে প্রবেশ নিয়ন্ত্রণ এবং পুনর্বাসনের জন্য দেশটিকে বিশেষ আর্থিক সুবিধার ঘোষণা দেয় ইউরোপীয় ইউনিয়ন।

আরও পড়ুন: বিমানে কানহাইয়ার গলা চেপে ধরলেন ‘মোদির সমর্থক’

ভিসা-মুক্ত সুবিধা পেতে যাচ্ছে তুরস্ক

তুরস্ক শরণার্থীদের অ্যাজিয়ান সাগর পারি দিয়ে গ্রিসে প্রবেশ করা আটকাবে, এর বিনিময়ে তুর্কি নাগরিকদের ইউরোপে ভিসা-মুক্ত প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে। তুর্কি নাগরিকরা ভ্রমণ এবং ব্যবসার কাজে একটানা তিন মাস ইউরোপে থাকতে পারবেন। কিন্তু ওই সময়ে তারা সেখানে কোনও চাকরি করতে পারবেন না।

গ্রিস-মেসিডোনিয়া সীমান্তে শরণার্থী শিবিরে এক সিরীয় শিশু

তবে এই চুক্তির আওতায় তুরস্কের নাগরিকরা ব্রিটেন, আয়ারল্যান্ড এবং সাইপ্রাসে ভ্রমণ করতে পারবেন না।

আরও পড়ুন: নেহেরু বিশ্ববিদ্যালয়ে কানহাইয়ার জরিমানা, ওমর-অনির্বাণের বহিষ্কার

উল্লেখ্য, সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত দশ লাখেরও বেশি শরণার্থী ইউরোপে প্রবেশ করেছেন। তুরস্কে আশ্রয় নিয়েছেন প্রায় সাড়ে সাতাশ লাখ শরণার্থী। সূত্র: বিবিসি।

/এসএ/

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান