৯/১১ হামলায় সৌদি সম্পৃক্ততার প্রমাণ নেই

বিদেশ ডেস্ক
০৪ মে ২০১৬, ০৯:১৯আপডেট : ০৪ মে ২০১৬, ০৯:২৬

যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার নেপথ্যে সৌদি আরবের সম্পৃক্ততার কোনও প্রমাণ পাওয়া যায়নি। এমনটাই জানিয়েছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রধান জন ব্রেনান। রবিবার মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসি’র ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

জন ব্রেনান বলেন, একটা ধারণা প্রচলিত আছে, ওই হামলায় সৌদি আরবের হাত আছে। মার্কিন কংগ্রেসের কিছুসংখ্যক সদস্যও এ রকম অভিযোগ তুলেছেন। কিন্তু এই ধারণা ‘দৃঢ়, পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষিত নয় এবং তা সঠিকও নয়’।

নিউইয়র্কের টুইন টাওয়ারসহ একাধিক লক্ষ্যবস্তুতে সেদিনের হামলায় অংশ নেওয়া বলে অভিযুক্ত ব্যক্তিদের বেশির ভাগই সৌদি নাগরিক।

সিআইএ'র প্রধান ৯/১১-এর হামলা নিয়ে মার্কিন কংগ্রেসের গত সপ্তাহে প্রকাশিত ২৮ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন প্রসঙ্গে তিনি এসব কথা বলেন। ওই প্রতিবেদনে ৯/১১-এর হামলায় সৌদি আরব এবং তাদের কথিত সংযোগের বিষয়ে আলোকপাত করা হয় বলে সিবিএস নিউজকে জানান তদন্ত কমিটির সাবেক প্রধান বব গ্রাহাম।

জন ব্রেনান

ব্রেনান বলেন, কংগ্রেসের প্যানেল অত্যন্ত স্পষ্টভাবে এটি প্রমাণ করেছে যে, ওই হামলায় যুক্তরাষ্ট্র সরকার অথবা সরকারের কোনো ব্যক্তি আল-কায়েদাকে আর্থিক কোনো সহায়তা দেননি।

সিআইএ-প্রধান বলেন, ‘তদন্তে স্পর্শকাতর বিভিন্ন সূত্রের ব্যবহার করা হয়েছে বলেই এটি জনসমক্ষে তুলে ধরা হয়নি।’

৯/১১-এর হামলায় জঙ্গি সংগঠন আল-কায়েদার হাত ছিল বলে যুক্তরাষ্ট্র মনে করে। এর প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্র আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার জন্য আফগানিস্তানের তৎকালীন ক্ষমতাসীন তালেবান সরকারকে হামলা চালিয়ে উৎখাত করে। সূত্র: এনবিসি।

/এমপি/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম