মেসির নাম লেখা জার্সি নিয়ে বিপাকে আফগান পরিবার

বিদেশ ডেস্ক
০৪ মে ২০১৬, ১৭:৪২আপডেট : ০৪ মে ২০১৬, ১৭:৪৭

নন্দিত আন্তর্জাতিক ফুটবল তারকা মেসির নাম লেখা জার্সি পরে শিশুপুত্রের ছবি তোলার পর হুমকির মুখে পাকিস্তানে পালিয়ে গেছে এক আফগান পরিবার। শিশুটির সেই ছবি ইন্টারনেটে প্রকাশিত হওয়ার পর থেকেই তাদের পরিবারকে হুমকি দেওয়া হচ্ছিলো বলে জানান শিশুটির পিতা। বিপন্ন ওই পরিবারটি এখন কুয়েত্তায় অবস্থান করছে। জাতিসংঘ বরাবর পাকিস্তানে আশ্রয়ের জন্য আবেদনও জানিয়েছে পরিবারটি।

শিশুটির পিতা মুহাম্মদ আরিফ আহমাদি সংবাদমাধ্যম সিএনএনকে বলেন, ‘আমার ছেলের ছবি প্রকাশ হওয়ার পর আমি ২০ থেকে ৩০টি অজ্ঞাতনামা স্থান থেকে হুমকি পেয়েছি। তারা বলেছে, আমি কেন আমার ছেলেকে কুরআন শিক্ষা না দিয়ে ফুটবল শেখাচ্ছি।’

প্রায় ৪০ দিন আগে পরিবারের নিরাপত্তার কথা ভেবে সপরিবারে পাকিস্তানে পালিয়ে এসেছেন মুহাম্মদ আরিফ। তিনি বলেন, ‘আমি ভেবেছি, আমি আর এখানে নিরাপদ নই। তাই আমি পাকিস্তান আসার সিদ্ধান্ত নিয়েছি। আফগানিস্তান নিজেই নিজেকে রক্ষা করতে পারে না, আমাকে আর আমার সন্তানকে কী করে রক্ষা করবে?’

মেসির নাম লেখা জার্সি পরে শিশু মুর্তজা

প্রসঙ্গত, মুর্তজা আহমাদি নামের ওই শিশুটির ছবি আর্জেন্টাইন ফুটবল তারকা মেসির  ফ্যানপেজে আসে ও ব্যাপক সমাদৃত হয়। তবে ছবিটিতে ভুল করে লেখা হয়, ‘ইরাকের একটি শিশু।’ ছবিটি তোলা হয় মুর্তজার পেছন দিক থেকে। তাতে দেখা যায়, মেসির নাম লেখা একটি পলিথিন ব্যাগকে জামার মত করে পরে আছে সে।

মুহাম্মদ আরিফ আহমাদি জানান, মুর্তজার বড় ভাই একটি ব্যাগ কেটে মেসি জামা তৈরি করলে মুর্তজাও ওইরকম একটি জামা পরার জন্য বায়না ধরে। তাকে ওই রকম একটি জামা বানিয়ে দিলে সেটি গায়ে দেওয়ার পরই তার কান্না থামে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে আশ্রয় চাইলেন বাংলাদেশি ব্লগার রবি

মুর্তজার ছবিটি মেসিরও দৃষ্টি আকর্ষণ করে। তিনি নিজের সই করা দুটি জার্সি এই দুই ভাইয়ের জন্য পাঠিয়ে দেন।

কুয়েত্তায় সাময়িকভাবে বাসা ভাড়া নিয়ে থাকছে আহমাদি পরিবার। পরিবারের প্রধান আরিফ আহমাদি জানান, পাকিস্তানে তাদের আত্মীয়স্বজন রয়েছে। আরিফ আহমাদি পুরো বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মুর্তজা একটি ফুটবলে লাথি দিয়ে জানায়, ‘আমি মেসিকে ভালোবাসি, আমি মেসির সঙ্গে দেখা করতে চাই।’ সূত্র: সিএনএন

/ইউআর/বিএ/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম