যুক্তরাষ্ট্রে আশ্রয় চাইলেন বাংলাদেশি ব্লগার রবি

বিদেশ ডেস্ক
০৪ মে ২০১৬, ১২:৫৩আপডেট : ০৭ মে ২০১৬, ১৯:৪৭

বাংলাদেশি ব্লগার আশীফ এন্তাজ রবি নিজের ও পরিবারের জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে রাজনৈতিক আশ্রয় পাওয়ার আশা প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের মানবাধিকার বিষয়ক প্রতিনিধি টম ম্যালিনোস্কির সঙ্গে দেখা করে নিজের জীবনশঙ্কার কথা জানিয়ে আশ্রয় প্রার্থনা করেন রবি।

আসিফ এন্তাজ রবি

আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে ৩৭ বছর বয়সী রবি জানান, বাংলাদেশি ব্লগার ও সমাজকর্মীদের কুপিয়ে হত্যার প্রসঙ্গ নিয়ে একটি টেলিভিশন অনুষ্ঠানে উপস্থাপকের দায়িত্ব পালন করে নিজেও হুমকির শিকার হয়েছেন তিনি। রবি জানান, তিনি ফোনে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি পাচ্ছেন ও তার কর্মক্ষেত্রের আশপাশে তাকে নজরদারিতে রাখছে হুমকিদাতারা। এ ছাড়াও জঙ্গিদের এক ওয়েবসাইটে সমর্থকদের প্রতি আহ্বান জানানো হয়েছে,‘আসিফকে আল্লাহর কাছে পাঠিয়ে দাও।’

আরও পড়ুনঃ বাংলাদেশি ব্লগারদের নরডিক দেশগুলোতে আশ্রয় দেওয়ার আহ্বান

আসিফ আরও দাবি করেন, তিনি বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সাহায্য চেয়েও কোন সুফল পাননি। কর্তৃপক্ষ তাকে বলেছে, তার নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। তিনি নিজেই যেন সাবধানে থাকেন এবং ইসলাম ও আল্লাহ সম্পর্কে ভালো ভালো কথা লেখেন।

হোয়াইট হাউজের বার্ষিক করসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন নৈশভোজে যোগ দেওয়ার পর যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের মানবাধিকার বিষয়ক প্রতিনিধি টম ম্যালিনোস্কির সঙ্গে সাক্ষাৎ করেন রবি। বাংলাদেশের ক্রমশ কমে যেতে থাকা  সহিষ্ণু পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তারা। সে সময় রবি নিজের ও তার পরিবারের জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে রাজনৈতিক আশ্রয় পাবেন বলেও প্রত্যাশা প্রকাশ করেন। সূত্র: স্যালন

/ইউআর/বিএ/  

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক