ভয়াবহ দাবানলের কবলে কানাডার আলবার্টা, জরুরি অবস্থা ঘোষণা

বিদেশ ডেস্ক
০৫ মে ২০১৬, ০৯:৩৯আপডেট : ০৫ মে ২০১৬, ০৯:৩৯
image

কানাডার আলবার্টায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে প্রচণ্ড দাবানলের কারণে কানাডার আলবার্টা প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দাবানল ছড়িয়ে পড়ায় ফোর্ট ম্যাকমুরে শহরের ৮৮ হাজার বাসিন্দা শহর ছাড়তে বাধ্য হওয়ার পর এ জরুরি অবস্থা ঘোষণা করা হলো।
দাবানলের কারণে শহরের বেশিরভাগ অংশই ক্ষতিগ্রস্ত হতে পারে বলে এরইমধ্যে সতর্ক করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি যাচাইয়ে পরবর্তী ২৪ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, গত রবিবার কানাডার আলবার্টা প্রদেশে দাবানল ছড়িয়ে পড়ে। এরইমধ্যে ফোর্ট ম্যাকমুরে শহরের ১৬শ স্থাপনা ধ্বংস হয়ে গেছে। ৮৮ হাজার বাসিন্দা শহর ছাড়তে বাধ্য হয় যা আলবার্টার ইতিহাসে শহর ফাঁকা করার সবচেয়ে বড় ঘটনা। আশেপাশের তেল কোম্পানিগুলোও তাদের কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে। অবশ্য এ দাবানলের কারণে এখন পর্যন্ত কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
প্রচণ্ড বাতাস আর উচ্চ তাপমাত্রার কারণে দাবানল ছড়িয়ে পড়ছে বলে মনে করছে কর্তৃপক্ষ
কর্তৃপক্ষ জানিয়েছে, এখন ১০ হাজার হেক্টরেরও বেশি এলাকাজুড়ে দাবানল ছড়িয়ে পড়েছে। আগুন নেভাতে ১শ দমকলকর্মী কাজ করে যাচ্ছেন। প্রচণ্ড বাতাস আর উচ্চ তাপমাত্রার কারণে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আশ্বস্ত করে বলেছেন, প্রয়োজনে দাবানলের এলাকায় সামরিক বিমান পাঠানো হবে। সূত্র: বিবিসি
/এফইউ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধবিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি