যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা মিশিগানের ফ্লিন্ট নগর সফরে গিয়ে এক চুমুক ফিল্টার পানি পান করেছেন। ভয়াবহ পানিবাহিত স্বাস্থ্য সংকটে থাকা ফ্লিন্ট নগরীর ৮ বছর বয়সী এক শিশু আমারানিয়া কোপেনির লেখা চিঠিতে সাড়া দিয়ে ফ্লিন্ট সফরে যান ওবামা।
পানির কারণে ভয়াবহ সঙ্কটে থাকা ফ্লিন্ট নগররীতে ফিল্টার পানি যে নিরাপদ তা প্রমাণ করতেই যেন গ্লাস থেকে এক চুমুক পানি পান করেন ওবামা। তিনি বলেন, ‘ফিল্টারের পানি নিরাপদ। এখন নগরের সবখানেই ফিল্টার পাওয়া যায়।’
ফ্লিন্ট নগরীর ৪০ শতাংশ নাগরিকই কৃষ্ণাঙ্গ ও দরিদ্র। বুধবার সেখানে ব্যয় করার জন্য মিশিগান সিনেট থেকে ১২৮ মিলিয়ন ডলার অনুদান অনুমোদন করা হয়েছে।
প্রসঙ্গত, এই নগরে ২০১৪ সালে পানি সরবরাহে পরিবর্তন আসায় ভয়াবহ দূষণ ঘটে। নগরের পানিতে সীসার পরিমাণ অত্যন্ত বেড়ে গেলে বিক্ষুব্ধ হয়ে পড়ে আক্রান্ত নাগরিকরা।
আরও পড়ুনঃ পানির সঙ্কটে ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের আশঙ্কা, চরম ঝুঁকিতে এশিয়া
এই পানি সংকট সমাধানে ব্যর্থতার দায় পড়েছে মিশিগান গভর্নর রিক স্নাইডারের ওপরও। সূত্র: বিবিসি
/ইউআর/বিএ/








