নিলামে উঠছে দুর্লভ এক হীরা, সর্বোচ্চ মূল্যের রেকর্ড ভাঙার সম্ভাবনা (ভিডিও)

বিদেশ ডেস্ক
০৫ মে ২০১৬, ১৫:২৫আপডেট : ০৫ মে ২০১৬, ১৫:৪০

নিলামে তোলা হচ্ছে টেনিস বলের আকারের একটি হীরা। খুবই দুর্লভ ওই হীরাটির দাম ৭০ মিলিয়ন ডলার পর্যন্ত উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। তা হলে নিলামে তোলা হীরার মূল্যের ক্ষেত্রে অতীতের সব রেকর্ড ভেঙে যাবে।

এর আগে নিলামে সর্বোচ্চ ৪৮ মিলিয়ন ডলারে হীরা বিক্রি হয়েছে।

লেসেদি লা রোজা

গত নভেম্বরে ভূগর্ভ থেকে তোলা টেনিস বল সদৃশ হীরাটিকে এবার আগামী ২৯ জুন লন্ডনে নিলামে তোলা হবে। বতসোয়ানার লুকারা ডায়মন্ড কর্পোরেশন ১ হাজার ১০৯ ক্যারেটের এই হীরাটি উত্তোলন করে। এই ধরনের হীরাকে বলা হয় লেসেদি লা রোজা। আকারের দিক থেকে সব লেসেদি লা রোজার মধ্যে এটি দ্বিতীয় বৃহত্তর।

আরও পড়ুনঃ স্পেনে পাওয়া গেল প্রাচীন রোমান মুদ্রার ভাণ্ডার

যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান নিলামঘরের গহনা বিভাগের প্রধান ডেভিড বেনেট বলেন, ‘লেসেদি লা রোজা একটি অনন্য আবিষ্কার। শুধু আকার ও আকৃতির দিক থেকেই নয়, এমন অপরিশোধিত হীরা এর আগে কখনো সর্বসমক্ষে আনা হয়নি। নিলামে ওঠার তো প্রশ্নই ওঠে না।’ সূত্র: ফক্স নিউজ

/ইউআর/বিএ/ 

সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি