রানা প্লাজা ধস

ওয়াল-মার্টসহ তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে বাংলাদেশি শ্রমিকের করা মামলা খারিজ

বিদেশ ডেস্ক
০৬ মে ২০১৬, ১০:৩৬আপডেট : ০৬ মে ২০১৬, ১২:৫৩
image

আদালতের প্রতিকী ছবি ২০১৩ সালে রানা প্লাজা ভবন ধসের পর যুক্তরাষ্ট্রের তিনটি শীর্ষ পোশাক প্রস্তুতকারক ও ক্রেতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কারখানায় কর্মপরিবেশ নিশ্চিত না করার অভিযোগ এনে দায়ের করা মামলাটি খারিজ করে দিয়েছেন ডেলাওয়ারের আদালত।  নির্দিষ্ট সময়সীমা পার হয়ে যাওয়ার পর মামলাটি দায়ের করা হয়েছে উল্লেখ করে তা খারিজ করা হয়। বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে মামলা খারিজের খবরটি নিশ্চিত করা হয়েছে।
এবিসির প্রতিবেদনে বলা হয়, রানা প্লাজা ভবন ধসের ঘটনায় নিহত এক পোশাক শ্রমিকের স্বামী গত বছর ওয়াল মার্ট স্টোরস, জে.সি পেনি এবং চিলড্রেন্স প্লেসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে মামলাটি দায়ের করেছিলেন। বাদী নিজেও রানা প্লাজায় অবস্থিত একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন এবং ভবন ধসের ঘটনায় আহত হয়েছিলেন। মামলার অভিযোগে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রের প্রখ্যাত এসব পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান রানা প্লাজার কারখানায় পোশাক প্রস্তুত করলেও সেখানকার কর্মপরিবেশের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছিলেন।
রানা প্রাজা ধসের পর উদ্ধার কাজের ছবি
চলতি সপ্তাহে যুক্তি উপস্থাপন করতে গিয়ে বিবাদী পক্ষ দাবি করে, কোনও ঘটনার পর মামলা দায়েরের ক্ষেত্রে যে এক বছরের সময়সীমা রয়েছে তা এক্ষেত্রে পার হয়ে গেছে। আর বিবাদী পক্ষের এ যুক্তিতে সায় দেন ডেলাওয়ারের আদালতের বিচারপতি।
পোশাক কারখানার মালিকদের সরাসরি নিয়োগকৃত কর্মীদের সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো দায়বদ্ধ কিনা তা প্রমাণেও বাদীপক্ষ ব্যর্থ হয়েছেন বলে সায় দেন তিনি।
উল্লেখ্য, ২০১৩ সালে সাভারের রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৬ জন শ্রমিকের করুণ মৃত্যু হয়। আহত হন কয়েক হাজার শ্রমিক। আহতদের অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন। অনেকে আবার মানসিক রোগীতে পরিণত হয়েছেন। সূত্র: এবিসি নিউজ, ডেইলি মেইল

/এফইউ/

সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম