গাজায় ইসরায়েলি বিমান হামলায় এক ফিলিস্তিনি নারী নিহত

বিদেশ ডেস্ক
০৬ মে ২০১৬, ১১:২৮আপডেট : ০৬ মে ২০১৬, ১১:৩৭
image

নিহত ফিলিস্তিনি নারী জিনার স্বজনদের আহাজারি গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় ৫৩ বছর বয়সী এক ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন। ওই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। গাজার স্বাস্থ্যমন্ত্রীর মুখপাত্র আশরাফ আল কেদরার বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা খবরটি নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস এলাকায় ইসরায়েলের ট্যাঙ্কের গোলায় জিনা আল ওমর নামের ওই ফিলিস্তিনি নারী নিহত হন বলে জানিয়েছেন আশরাফ। 
আরও পড়ুন: ওয়াল-মার্টসহ তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে বাংলাদেশি শ্রমিকের করা মামলা খারিজ
প্রায় দুইবছর আগের ভয়াবহ সহিংসতার পর, বুধবার থেকে গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনী আর ফিলিস্তিনের হামাসের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। গাজায় বুধবার ও বৃহস্পতিবার তিনটি স্থানে বিমান হামলা করেছে ইসরায়েলি বিমান বাহিনী।
গাজা সীমান্তের কাছে একটি গোপন সুড়ঙ্গ আবিষ্কারের পর নতুন করে এই সহিংসতা শুরু হয়। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা যখন ওই সুড়ঙ্গটির কাছে যায়, তখন তাদের উপর মর্টার হামলা চালানো হয়। বুধবার থেকে হামাস এবং অন্য জঙ্গি গোষ্ঠীগুলো ইসরায়েলের অন্তত ১০টি অবস্থানে মর্টার হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেছেন তারা। অবশ্য বৃহস্পতিবার ইসলামিক জিহাদ নামের একটি গোষ্ঠী গাজা-ইসরায়েল সীমান্তে ইসরায়েলি সেনাদের ওপর হামলার দায় স্বীকার করেছে। 
আরও পড়ুন: সিরিয়ার একটি শরণার্থী শিবিরে বিমান হামলায় 'নিহত অন্তত ২৮'
২০১৪ সালে ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে বড় ধরনের সংঘর্ষের পর বিভিন্ন সময়ে ফিলিস্তিনিদের ছুরিকাঘাত বা ইসরায়েলিদের গুলিতে হতাহতের ঘটনা ঘটেছে। তবে ২০১৪ সালের পর এবারের সহিংসতাই সবচেয়ে বড় বলে মনে করা হচ্ছে। সূত্র: আল জাজিরা, বিবিসি

/এফইউ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম