১০ মিনিটের জন্য আটক সোনিয়া-রাহুল

বিদেশ ডেস্ক
০৬ মে ২০১৬, ২০:২৭আপডেট : ০৬ মে ২০১৬, ২০:২৮

ভারতে রাজপথে সরকারবিরোধী বিক্ষোভকালে আটক হয়েছেন কংগ্রেস-এর তিন শীর্ষস্থানীয় নেতা। তারা হচ্ছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, সহসভাপতি রাহুল গান্ধী এবং সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। তবে কংগ্রেস নেতা-কর্মীদের প্রতিরোধের মুখে ১০ মিনিটের মধ্যেই তাদের জামিনে ছেড়ে দেওয়া হয়।

সরকারের বিভিন্ন কার্যক্রমের প্রতিবাদ জানিয়ে রাস্তায় নামেন কংগ্রেস সদস্যরা। এ কর্মসূচির নাম দেওয়া হয় ‘সেভ ডেমোক্রেসি মার্চ’।

১০ মিনিটের জন্য আটক সোনিয়া-রাহুল

‘গণতন্ত্রকে ধ্বংস করার’ প্রতিবাদে শুক্রবার সকালে কংগ্রেসের পক্ষ থেকে পার্লামেন্ট অভিমুখে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সোনিয়া ও রাহুল গান্ধী ছাড়াও সেই সমাবেশে যোগ দেন মনমোহন সিং, মল্লিকার্জুন খাগড়ে, গুলাম নবী আজাদ, আহমেদ প্যাটেল, অম্বিকা সোনিসহ দলের অধিকাংশ শীর্ষ নেতা। বিক্ষোভ সমাবেশের মূল স্লোগান ছিল ‘গণতন্ত্র রক্ষা’। কংগ্রেসের বিক্ষোভ স্থানীয় পুলিশ স্টেশনের কাছে গেলে তাদের আটক করা হয়। কিছুক্ষণ পরই অবশ্য কর্মীদের প্রতিরোধের মুখে তাদের ছেড়ে দেওয়া হয়।

বিক্ষোভ সমাবেশে দেওয়া ভাষণে সোনিয়া গান্ধী সরকারের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, ‘নাগপুর থেকে আরএসএসের ইশারায় মোদি সরকার চালিত হচ্ছে। সরকারের সুরে যারা সুর মেলাচ্ছে না, তাদের হয়রানি করা হচ্ছে। মানহানি করা হচ্ছে। আমরা এটা হতে দেব না। জীবন আমাদের লড়াই করতে শিখিয়েছে। এখান থেকে শাসকদের এই বার্তাই দিতে চাই যে তোমাদের দিন শেষ হয়ে এসেছে। এভাবে চললে মানুষই তাদের উচিত শিক্ষা দেবে।’ সূত্র: এনডিটিভি, ডেকান ক্রোনিকল।

/এমপি/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম