পাকিস্তানি টেক এন্টারপ্রেনার জেহান আরাকে গ্লোবাল এন্টারপ্রেনারশিপ সামিট ২০১৬ এ বক্তৃতা করার জন্য হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
জেহান আরা যে প্রতিষ্ঠানের জন্য কাজ করেন, পাশা নামের সেই প্রতিষ্ঠানের অফিসিয়াল টুইটার পেইজে প্রেসিডেন্ট ওবামার আমন্ত্রণপত্র পোস্ট করে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রেসিডেন্ট ওবামা জেহান আরাকে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে ‘দক্ষিণ এশিয়ায় বিনিয়োগ: ভারত, পাকিস্তান ও বাংলাদেশে এন্টারপ্রেনারশিপের ভবিষ্যৎ’ শীর্ষক এক সেমিনারে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
জেহান আরা পাকিস্তান সফটওয়্যার হাউজেস অ্যাসোসিয়েশন ফর আইটি অ্যান্ড আইটিইএস এর প্রধান। পাকিস্তানের সফটওয়্যার ইন্ডাস্ট্রির উন্নয়নে ১৯৯২ সাল থেকে কাজ করে যাচ্ছে এই নিবন্ধিত ব্যবসা প্রতিষ্ঠানটি।এ ছাড়াও তিনি সাইবার ক্রাইম, প্রাইভেসি ও ডাটা প্রটেকশন নিয়ে অ্যাডভোকেসি করে থাকেন।
আরও পড়ুন: বাংলাদেশ সফর ফলপ্রসূ হয়েছে: নিশা দেশাই
জেহান আরা ‘উইমেন্স ভারচুয়াল নেটওয়ার্ক’ নিয়ে কাজ করছেন যেন আরও অনেক সম্ভাবনাময় শিক্ষিত নারী উদ্যোক্তা ও কর্মীরা পরস্পরের সঙ্গে যোগাযোগ করতে পারেন, অর্থনীতির মূলধারায় আসতে পারেন এবং কর্মজীবী নারীদের সমর্থন করার মতো একটি প্ল্যাটফর্ম দাঁড় করাতে পারেন।
সূত্র:ডন
/ইউআর/








