সিরিয়ার আলেপ্পো শহরে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি

বিদেশ ডেস্ক
১০ মে ২০১৬, ০৯:০২আপডেট : ১০ মে ২০১৬, ০৯:০৬

সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় আলেপ্পো নগরী ও তার চারপাশের এলাকার নাজুক যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৮ ঘণ্টা বাড়ানো হয়েছে। সিরীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় রাত ১টা থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। বুধবার মধ্যরাত পর্যন্ত এটি বলবৎ থাকবে।

যুক্তরাষ্ট্র ও রাশিয়া যুদ্ধবিরতি সম্প্রসারণের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার পরই আলেপ্পোর যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলো। এর আগে চলতি মাসের ৪ তারিখে ৪৮ ঘণ্টার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল। পরে মেয়াদ বাড়িয়ে তা ৭২ ঘণ্টা করা হয়।

সিরিয়ায় গত পাঁচ বছরের গৃহযুদ্ধে নিহত হয়েছেন অন্তত আড়াই লাখ মানুষ।

২০১২ সাল থেকে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম নগরী আলেপ্পোর পশ্চিমাঞ্চল সরকারি বাহিনী এবং পূর্বাঞ্চল সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। সিরিয়ার সরকারি বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে ২২ এপ্রিল থেকে নতুন করে শুরু হওয়া সংঘর্ষে আলেপ্পোতে অন্তত ২৫৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৭৩ জন পুরুষ, ৩১ জন নারী এবং ১৮ জন শিশুও রয়েছেন।

উল্লেখ্য, সিরিয়ায় গত ৫ বছর ধরে চলমান গৃহযুদ্ধে প্রাণ হারিয়েছে আড়াই লাখেরও বেশি মানুষ। ঘরছাড়া হয়েছেন লাখ লাখ মানুষ। সূত্র: বিবিসি।

/এমপি/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম