ট্রাম্পের নিষেধাজ্ঞায় নাম থাকবে না যে মুসলমানের

বিদেশ ডেস্ক
১০ মে ২০১৬, ১৪:১১আপডেট : ১০ মে ২০১৬, ১৪:৪০
image


ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থিতা প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞার যে প্রস্তাব দিয়েছেন তাতে থাকছে না এক মুসলিমের নাম। লন্ডনের সদ্যনির্বাচিত মুসলিম মেয়র সাদিক খান এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবেন বলে জানিয়েছেন ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে সাদিকের ব্যাপারে নিজের এমন অবস্থান ব্যক্ত করেন মুসলিমবিদ্বেষী এ নেতা।
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ট্রাম্প সিরিয়া-ইরাক সহ বিভিন্ন দেশের অভিবাসীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য বহুদিন থেকেই সমালোচিত হয়ে আসছেন। এক নির্বাচনি সমাবেশে যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানোর পর বিশ্বব্যাপী সমালোচনার মুখে পড়েন তিনি। নিজ দেশ এমনকি নিজের দল রিপাবলিকানের সদস্যদের পক্ষ থেকেও ওই বক্তব্যের নিন্দা জানানো হয়। এদিকে গত ৭ মে (শনিবার) লন্ডনের মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন সাদিক খান। একইসঙ্গে তিনি লন্ডনের প্রথম মুসলিম মেয়রও। সম্প্রতি টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে সাদিক খান উদ্বেগ প্রকাশ করেছিলেন, ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে ধর্মবিশ্বাসের কারণে তিনি হয়তো যুক্তরাষ্ট্র ভ্রমণ করতে পারবেন না। যুক্তরাষ্ট্রে গিয়ে সেখানকার মেয়রদে কাজ দেখার আগ্রহও প্রকাশ করেছিলেন তিনি।
লন্ডনের প্রথম মুসলিম মেয়র সাদিক খান
এমন প্রেক্ষাপটে সাদিকের ব্যাপারে ট্রাম্পের অবস্থান কী হবে সে ব্যাপারে নিউ ইয়র্ক টাইমসের পক্ষ থেকে জানতে চাওয়া হয়। ট্রাম্প বলেন, সাদিক খান লন্ডনকে নেতৃত্ব দিতে যাচ্ছেন বলে তিনি অত্যন্ত সুখী বোধ করছেন।
ট্রাম্প আরও বলেন, ‘আমি খুবই খুশি। এটি খুবই ভালো ব্যাপার। সাদিক যদি ভালো কাজ করেন, তবে তা হবে আরও মারাত্মক ব্যাপার।’
গত নভেম্বরে প্যারিসে সন্ত্রাসী হামলায় ১৩০ জন নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করেছিলেন। সূত্র: দ্য গার্ডিয়ান
/এফইউ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম