চলতি মাসেই ওবামার হিরোশিমা সফর, তবে ক্ষমা চাইবেন না

বিদেশ ডেস্ক
১০ মে ২০১৬, ২০:০৮আপডেট : ১০ মে ২০১৬, ২০:০৮
image

হিরোশিমা শহরের ছবি চলতি মাসেই জাপানের ঐতিহাসিক হিরোশিমা শহর সফর করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ১৯৪৫ সালে শহরটিতে যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা হামলার পর তিনিই প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে হিরোশিমা সফর করবেন। তবে ওই ঘটনায় ক্ষমা চাইবেন না তিনি। আসছে ২১-২৮ মে নির্ধারিত এশিয়া সফরের অংশ হিসেবে ওবামা হিরোশিমা সফর করতে যাচ্ছেন বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউজ।
এক বিবৃতিতে ওবামার প্রেস সেক্রেটারি বলেন, ‘জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবেকে সঙ্গে নিয়ে প্রেসিডেন্ট ওবামা হিরোশিমা পরিদর্শন করবেন। পারমাণবিক অস্ত্র ছাড়াই একটি শান্তিপূর্ণ ও নিরাপদ পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে ওবামা এ সফর করবেন।’
তবে ওবামার সফরে হিরোশিমায় বোমা ফেলা নিয়ে যুক্তরাষ্ট্রের ক্ষমা চাওয়ার কোনও সম্ভাবনা নাকচ করে দিয়েছে হোয়াইট হাউজ। 
আরও পড়ুন: ইতিবাচক মন্তব্য করেও সাদিক খানের তোপের মুখে ট্রাম্প
১৯৪৫ সালের ৬ আগস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমায় যুক্তরাষ্ট্রের ফেলা পারমাণবিক বোমার আঘাতে তছনছ হয়ে যায় গোটা এলাকা। নিহত হন ১ লাখ ৪০ হাজার মানুষ। ওই বোমা এতটাই বিষাক্ত ছিল যে তার তেজষ্ক্রিয়তার প্রভাব এখনও বয়ে বেড়াচ্ছেন সেখানকার বাসিন্দারা।
ওবামার আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারও হিরোশিমা সফর করেছিলেন’ তবে তা তার প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার পর।

এশিয়া সফরের অংশ হিসেবে ভিয়েতনামও সফর করবেন ওবামা। সূত্র: বিবিসি

/এফইউ/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম