সশস্ত্র সুন্নিপন্থী সংগঠন আইএসের নজর এবার শিশুদের দিকে। তাদের জন্য একটি অ্যাপ তৈরি করেছে আইএস। সেই অ্যাপে আরবি বর্ণমালা ও জিহাদি গান ছাড়াও নানা রকম অস্ত্রশস্ত্রের ছবি থাকবে।
মঙ্গলবার এই অ্যাপটি প্রকাশ করা হয়েছে।
প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, আইএসের ‘লাইব্রেরি অব জিল’ বিভাগ এই অ্যাপটির দায়িত্ব নিয়েছে। তারা শিশুদের বর্ণমালা শেখানো ছাড়াও শিশু যোদ্ধা হিসেবে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করছে। ইসলামিক স্টেটের আদর্শের সঙ্গে শিশুদের পরিচয় করিয়ে দেওয়াই এই অ্যাপের অন্যতম প্রধান উদ্দেশ্য।
বিশেষজ্ঞ কালেব উইস বলেন, ‘এই অ্যাপে শিশুদের জন্য ইসলামি গান যুক্ত করা হয়েছে। গেমগুলোর মধ্যে ব্যবহার করা হয়েছে জঙ্গি ভাষা।’ এ ছাড়াও আরবি হরফগুলোকে নানা রকম অস্ত্রের আদলে তৈরী করা হয়েছে। যেন শিশুদের জিহাদে আকৃষ্ট করা যায়।
ইসলামিক স্টেটের সহিংসতা থেকে বাঁচতে পালিয়ে যাওয়া পরিবারগুলো দাবি করেছে, তাদের সন্তানদের মগজধোলাই করতে আইএস এই পদ্ধতি গ্রহণ করেছে। সূত্র: ইন্ডিপেনডেন্ট
/ইউআর/বিএ/








