ফ্লোরিডার কৃষ্ণাঙ্গ কিশোর হত্যাকারীর অস্ত্র নিলামে

বিদেশ ডেস্ক
১২ মে ২০১৬, ১৭:০৩আপডেট : ১২ মে ২০১৬, ১৭:৫৫

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিরস্ত্র কিশোরকে হত্যা করতে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি নিলামে তোলা হয়েছে। আত্মরক্ষার অজুহাতে ট্রিভন মারটিন নামের ১৭ বছর বয়সী কৃষ্ণাঙ্গ কিশোরকে হত্যা করে এক রক্ষী।

নিহত কিশোর ট্রিভন

হত্যাকারী রক্ষী জর্জ জিমারম্যান জানান, তিনি এই আগ্নেয়াস্ত্রটি নিলামে তুলছেন একটি বিশেষ উদ্দেশ্যে, আর তা হচ্ছে হিলারি ক্লিনটনের ‘আগ্নেয়াস্ত্র বিরোধী প্রচারণা’ মোকাবেলা করা।

হত্যাকারী জর্জ জিমারম্যান

সম্প্রতি অস্ত্রটি হত্যাকারী জিমারম্যানকে ফেরত দেওয়া হয়েছে। জিমারম্যান এই অস্ত্রটিকে ‘অ্যামেরিকান আইকন’ বলেও অভিহিত করেন।বৃহস্পতিবার দিনব্যাপী অনলাইনে নিলামে থাকবে ওই অস্ত্রটি।   

নিলামে তোলা আগ্নেয়াস্ত্র

ফ্লোরিডার গণমাধ্যম জানায়, নিহত কিশোর মারটিনের পরিবার এ প্রসঙ্গে কোন মন্তব্য করেনি। তবে ওই পরিবার থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘ট্রিভন মারটিন ফাউন্ডেশন নির্বিচারে আগ্নেয়াস্ত্র ব্যবহার ও সহিংসতা বন্ধ করতে বদ্ধপরিকর।’

প্রসঙ্গত, জিমারম্যান ট্রিভনকে হত্যা করেন ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে।এই হত্যাকাণ্ডের ছয় সপ্তাহ পর্যন্ত জিমারম্যানকে গ্রেফতার করেনি পুলিশ। এতে ফ্লোরিডাসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অংশে বিক্ষোভের জন্ম হয়। এই হত্যাকাণ্ডের ফলেই যুক্তরাষ্ট্রে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনেরও সূচনা ঘটে।    

সূত্র: বিবিসি

/ইউআর/  

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম