সাউথইস্ট এয়ারলাইন্সের এক বিমানে মুসলিম নারীর হিজাব টেনে ধরার কথা স্বীকার করেছেন অভিযুক্ত ব্যক্তি।
শুক্রবার নর্থ ক্যারোলিনার বাসিন্দা গিল পার্কার পাইন কর্তৃপক্ষের কাছে নিজের ওই আক্রমণাত্মক কর্মকাণ্ডের কথা স্বীকার করেন।
কর্তৃপক্ষ জানায়, গত বছর ১১ ডিসেম্বর শিকাগো থেকে যাত্রা করা একটি বিমানে কয়েক সারি আগের আসনে বসে থাকা এক মুসলিম নারীকে মাথার স্কার্ফ খুলে ফেলতে বলেন পাইন। ওই নারী তা না করলে তিনি নিজেই টেনে স্কার্ফটি খুলে ফেলেন। সে সময় তিনি বলেন, ‘এটা অ্যামেরিকা।’
এ ঘটনায় পাইনকে ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করার দায়ে অভিযুক্ত করা হয়। সূত্র: গার্ডিয়ান
/ইউআর/বিএ/








