হাইতি’র পুলিশ স্টেশনে বন্দুকধারীদের হামলায় নিহত ৬

বিদেশ ডেস্ক
১৭ মে ২০১৬, ১১:২২আপডেট : ১৭ মে ২০১৬, ১১:৩১

হাইতি’র দক্ষিণাঞ্চলীয় পুলিশ স্টেশনে হামলা চালিয়েছে একদল বন্দুকধারী। এ সময় গোলাগুলি এবং একটি গাড়ি দুর্ঘটনায় অন্ততপক্ষে ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজনই ছিলেন বন্দুকধারী। সোমবারের এ হামলা সম্ভাব্য একটি অভ্যুত্থান প্রচেষ্টার সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হচ্ছে।

হাইতির দক্ষিণাঞ্চলীয় পুলিশ প্রধান লুক পিয়েরি পুলিশ স্টেশনে হামলা ও এতে প্রাণহানির খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, সামরিক বাহিনীর পোশাক পরিহিত বন্দুকধারীরা গভীর রাতে উপকূলীয় শহর লেস কায়েসের পুলিশ সদর দফতরে হামলা চালায়। তারা এক পুলিশ সদস্যকে হত্যা করে স্বয়ংক্রিয় অস্ত্রশস্ত্র নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের পাল্টা গুলিতে একজন নিহত হয়।

পিয়েরি বলেন, ভোর ২টা ৩০ মিনিটের দিকে সামরিক বাহিনীর পোশাক পরিহিত বন্দুকধারীরা পুলিশ স্টেশনে হামলা চালায়। তারা বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে মারধর করে অনেক অস্ত্র নিয়ে যায়। এ সময় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

ফাইল ছবি।

পরে হামলাকারীরা পালানোর সময় তাদের গাড়িটি দুর্ঘটনায় পড়লে চার বন্দুকধারী নিহত হন। দুর্ঘটনায় আহত অন্যদের গ্রেফতার করা হয়েছে।

এ হামলার সঙ্গে ব্যর্থ একটি অভ্যুত্থান প্রচেষ্টার সাবেক নেতা গাই ফিলিপ্পি জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। চলতি বছরেই যে কোনও অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান চালানোর হুমকি দিয়েছিলেন কোকেন চোরাচালান মামলার ফেরারি ফিলিপ্পি। ওই অভিযোগে তাকে ফেরারি ঘোষণা করে যুক্তরাষ্ট্র।  তবে সোমবার পুলিশ দফতরে চালানো হামলার সঙ্গে কোনও ধরনের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছেন তিনি। গ্রেফতার হওয়া একজন সন্দেহভাজন হামলাকারী রেমি তেলিয়াস অবশ্য সাংবাদিকদের জানিয়েছেন, দক্ষিণাঞ্চলীয় পুলিশ সদর দফতর দখলের জন্য তিনিসহ ৫০ জনের একটি দলকে দায়িত্ব দিয়েছিলেন ফিলিপ্পি।

/এমপি/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম