উদ্ধার হওয়া আমিনাকে নিয়ে আনন্দে আত্মহারা গ্রামবাসী

বিদেশ ডেস্ক
১৯ মে ২০১৬, ১৩:৫৭আপডেট : ১৯ মে ২০১৬, ১৪:১৫

নাইজেরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন বোকো হারামের হাতে অপহৃত ছাত্রীদের মধ্যে একমাত্র আমিনা আলি দারশা কাইকিকেই ফিরে পেয়েছে নাইজেরিয়া। সে কারণেই তাকে নিয়ে আনন্দে আত্মহারা গ্রামবাসী ও স্বজনেরা। আমিনাকে ফিরে পাওয়ার পর অপহৃত বাকী ছাত্রীরাও উদ্ধার হবে বলে আশা প্রকাশ করেছেন তারা। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো খবরটি নিশ্চিত করেছে। 

উদ্ধার হওয়া আমিনাকে নিয়ে আনন্দে আত্মহারা গ্রামবাসী

দুই বছর আগে ২০১৪ সালের এপ্রিলে ইসলামি সশস্ত্র সংগঠন বোকো হারাম পূর্ব চিবকের একটি মাধ্যমিক বিদ্যালয় থেকে ২১৯ ছাত্রীকে অপহরণ করে। মঙ্গলবার সেই ছাত্রীদের একজন আমিনা আলি দারশা কাইকিকে একটি শিশুকন্যাসহ ক্যামেরুন সীমান্তের নিকটবর্তী সামবিসা অরণ্য থেকে উদ্ধার করা হয়। সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় পরিচালিত নজরদারির বাহিনী সিভিলিয়ান টাস্ক ফোর্স তাকে উদ্ধার করে। আমিনাকে তার চার মাসের শিশু সন্তানসহ বরনো রাজ্যের রাজধানী আবুজায় পাঠিয়ে দেয় নাইজেরিয়ান এয়ারফোর্স।

উদ্ধার হওয়া আমিনাকে নিয়ে আনন্দে আত্মহারা গ্রামবাসী

আমিনা বোকো হারামের সদস্যদের কাছে বন্দি থাকাকালীন সময়েই আমিনার বাবা মারা যান। আমিনার বড় ভাই মাইনা আলি ছাড়া বাকি ভাইবোনরা অনেক ছোট। মাইনা অনেক চেষ্টা করেও তারা আমিনাকে খুঁজে পাননি এই দুই বছরে। মাইনা আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোকে জানান, আমিনা প্রথমে উদ্ধারকারীদের দেখেও ভয় পেয়ে লুকিয়ে যায়। পরে ওই উদ্ধারকারীরাই তাকে তার বাবার বাড়িতে নিয়ে আসে।

তিনি আরও জানান, আমিনাকে ফিরে পেয়ে তারা আনন্দে আত্মহারা হয়ে গেছেন।

আরও পড়ুন: নাইজেরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে দেখা করবেন সেই আমিনা

শুধু পরিবারের সদস্যরাই নয়, কাছাকাছি গ্রাম ও শহর থেকেও আমিনাকে দেখতে আসছে অনেক লোকজন। আমিনার সঙ্গে অপহৃত হওয়া অন্য ছাত্রীদের পরিবার ও অভিভাবকরাও আমিনাকে দেখে আশাবাদী হয়ে উঠেছেন। ধাপে ধাপে অপহৃত বাকি মেয়েদেরও উদ্ধার করা যাবে বলে ধারণা করছেন তারা।

প্রসঙ্গত, ২০১৪ সালে অপহৃত হওয়া ছাত্রীদের মধ্যে আমিনাই প্রথম যাকে উদ্ধার করা গেছে। এই ছাত্রীদের অভিভাবকরা অপহরণের পর থেকেই ‘ব্রিং ব্যাক আওয়ার গার্লস’ প্রচারণা চালিয়ে আসছেন। সূত্র: বিবিসি, গার্ডিয়ান

/ইউআর/বিএ/ 

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক