নাইজেরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে দেখা করবেন সেই আমিনা

বিদেশ ডেস্ক
১৯ মে ২০১৬, ১৩:৫৩আপডেট : ১৯ মে ২০১৬, ১৪:১১

নাইজেরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন বোকো হারামের হাত থেকে উদ্ধার পাওয়া একমাত্র সেই নারী আমিনা আলি দারশা কাইকি প্রেসিডেন্টের সঙ্গে দেখা করবেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো খবরটি নিশ্চিত করেছে।

দুই বছর আগে ২০১৪ সালের এপ্রিলে ইসলামি সশস্ত্র সংগঠন বোকো হারাম পূর্ব চিবকের একটি মাধ্যমিক বিদ্যালয় থেকে ২১৯ ছাত্রীকে অপহরণ করে। মঙ্গলবার সেই ছাত্রীদের একজন আমিনা আলি দারশা কাইকিকে একটি শিশুকন্যাসহ ক্যামেরুন সীমান্তের নিকটবর্তী সামবিসা অরণ্য থেকে উদ্ধার করা হয়। সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় পরিচালিত নজরদারির বাহিনী সিভিলিয়ান টাস্ক ফোর্স তাকে উদ্ধার করে। আমিনাকে তার চার মাসের শিশু সন্তানসহ বরনো রাজ্যের রাজধানী আবুজায় পাঠিয়ে দেয় নাইজেরিয়ান এয়ারফোর্স।

চার মাসের শিশুকন্যাসহ উদ্ধারকৃত আমিনা

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আবুজায় পৌঁছে নিজের মায়ের সঙ্গে দেখা করে বৃহস্পতিবার আমিনা প্রেসিডেন্ট বুহারির সঙ্গে দেখা করবেন বলে আশা করা হচ্ছে। প্রেসিডেন্ট বুহারির এক মুখপাত্র জানান, আমিনাকে সমাজের মূল ধারায় যুক্ত হতে সকল প্রকার সহায়তা দেওয়া হবে।

আরও পড়ুন: নাইজেরিয়ায় বোকো হারামের হাতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার

উল্লেখ্য, আমিনার সঙ্গে বোকো হারামের এক সন্দেহভাজন যোদ্ধাকেও উদ্ধার করে সিভিলিয়ান টাস্ক ফোর্স। নাইজেরিয়ান সেনাবাহিনীর হেফাজতে থাকা মোহাম্মদ হায়াতু নামের ওই ব্যক্তি নিজেকে আমিনার স্বামী বলে দাবি করেন।

প্রসঙ্গত, ২০১৪ সালে অপহৃত হওয়া ছাত্রীদের মধ্যে আমিনাই প্রথম যাকে উদ্ধার করা সম্ভব হলো। এই ছাত্রীদের অভিভাবকরা অপহরণের পর থেকেই ‘ব্রিং ব্যাক আওয়ার গার্লস’ প্রচারণা চালিয়ে আসছেন। সূত্র: বিবিসি, গার্ডিয়ান

/ইউআর/বিএ/  

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের