প্যারিস থেকে কায়রো যাওয়ার পথে মিশরের বিমানটি ভুমধ্যসাগরেই বিধ্বস্ত হয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ এই আশঙ্কা প্রকাশ করেছেন।
প্যারিস থেকে বুধবার রাতে ছেড়ে যাওয়া ইজিপ্ট এয়ারের এমএস ৮০৪ ফ্লাইটটি কায়রোর সময় রাত ২টা ৪৫ মিনিটের দিকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এয়ার ইজিপ্ট কর্তৃপক্ষ জানায়,নিখোঁজ হওয়ার আগে বিমানটি ৩৭ হাজার ফুট উঁচুতে উড়ছিল। ভূমধ্যসাগরের পূর্বাঞ্চল দিয়ে ওড়ার সময় এটি নিখোঁজ হয়। এরপর বিমানটির পরিণতি নিয়ে চলে জল্পনা। নিখোঁজ হওয়ার পর বেশ কয়েক ঘণ্টা পেরিয়ে যাওয়ায় বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে আশঙ্কার কথা জানায় কর্তৃপক্ষ। গ্রিক বিমান চলাচল কর্তৃপক্ষকে উদ্ধৃত করে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায় বিমানটি কারপাথোস দ্বীপ এলাকায় এজিয়ান সাগরে বিধ্বস্ত হয়েছে।
আরও পড়ুন: ৬৬ আরোহী নিয়ে ফ্রান্স থেকে মিসরগামী বিমান নিখোঁজ
এবার প্যারিসে এক সংবাদ সম্মেলনে ওলাদ বললেন, যত তথ্য পাওয়া গেছে সেগুলো ইঙ্গিত দিচ্ছে যে বিমানটি বিধ্বস্ত হয়েছে। সূত্র: বিবিসি
/বিএ/
আরও পড়ুন: মিসরের নিখোঁজ বিমান এজিয়ান সাগরে বিধ্বস্ত!








