মিসরের নিখোঁজ বিমান এজিয়ান সাগরে বিধ্বস্ত!

বিদেশ ডেস্ক
১৯ মে ২০১৬, ১৪:২৯আপডেট : ১৯ মে ২০১৬, ১৪:৩৪
image

ফ্লাইট ট্র্যাকিং স্ক্রিনে ইজিপ্ট এয়ারের নিখোঁজ বিমান ৬৬ আরোহী নিয়ে প্যারিস থেকে কায়রোগামী এয়ার ইজিপ্টের বিমানটির পরিণতি কী হয়েছে তা নিয়ে চলছে জল্পনা। নিখোঁজ হওয়ার পর বেশ কয়েক ঘণ্টা পেরিয়ে যাওয়ায় বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। গ্রিক বিমান চলাচল কর্তৃপক্ষকে উদ্ধৃত করে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে বিমানটি কারপাথোস দ্বীপ এলাকায় এজিয়ান সাগরে বিধ্বস্ত হয়েছে। অবশ্য এএফপি ছাড়া এমন খবর আর কেউ দেয়নি। এদিকে মিসরের বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে, এখনই বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে ঘোষণা দেওয়ার সময় আসেনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে কারপাথোস দ্বীপ এলাকায় এক জাহাজের ক্যাপ্টেন আকাশে কিছু জ্বলতে দেখেছেন। আর এর মধ্য দিয়ে সন্ত্রাসবাদের আশঙ্কাও জোরালো হয়ে উঠেছে।
প্যারিস থেকে বুধবার রাতে ছেড়ে যাওয়া ইজিপ্ট এয়ারের এমএস ৮০৪ ফ্লাইটটি কায়রোর সময় রাত ২টা ৪৫ মিনিটের দিকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এয়ার ইজিপ্ট কর্তৃপক্ষ জানায়,নিখোঁজ হওয়ার আগে বিমানটি ৩৭ হাজার ফুট উঁচুতে উড়ছিল। ভূমধ্যসাগরের পূর্বাঞ্চল দিয়ে ওড়ার সময় এটি নিখোঁজ হয়। বিমানটি যখন নিখোঁজ হয় তখন আবহাওয়া ভালো ছিল। গ্রিক বিমান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বলছে,কিয়া দ্বীপ দিয়ে উড়ে যাওয়ার সময় বিমানটির পাইলটের সঙ্গে সর্বশেষ কথা হয়েছিল। তবে পাইলট সে সময় কোনও ধরনের সমস্যার কথা জানাননি। আরও পড়ুন: ৬৬ আরোহী নিয়ে ফ্রান্স থেকে মিসরগামী বিমান নিখোঁজ


ইজিপ্ট এয়ারের বিমান
গ্রিক প্রতিরক্ষা মন্ত্রণালয়কে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের খবরে বলা হয়, একটি মার্চেন্ট জাহাজের ক্যাপ্টেন কারপাথোস দ্বীপের ১৩০ নটিক্যাল মাইল দক্ষিণে আকাশে আগুনের কুণ্ডলী দেখেছেন। খবরের সত্যতা নিশ্চিত হতে তদন্ত চলছে বলে জানিয়েছে গ্রিক কর্তৃপক্ষ।

এদিকে বিমান থেকে বিপদ সংকেত এসেছিলো কিনা সে প্রশ্নেও বিভ্রান্তি তৈরি হয়েছে। নিখোঁজ হওয়ার দুই ঘণ্টা পর এমএস ৮০৪ ফ্লাইটটি থেকে একটি বিপদ সংকেত পাওয়া গেছে বলে জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। মিসরের সেনাবাহিনী এ ধরনের সংকেত পেয়েছে বলে জানানো হয়। তবে মিসরের সেনাবাহিনীর ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এ ধরনের কোনও বিপদ সংকেত পাওয়া যায়নি।

বিমানের আরোহীদের মধ্যে ৫৯ জন যাত্রী ও বাকি ১০ জনের মধ্যে ৭ জন বিমানের ক্রু ও তিনজন নিরাপত্তা কর্মী ছিলেন। এরইমধ্যে বিমানটির সন্ধান পেতে অভিযান চলছে। অভিযানে সহায়তা করছে গ্রিস। সূত্র: বিবিসি, গার্ডিয়ান, আল জাজিরা

/এফইউ/

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান