গুলি করে ভূপাতিত করা হয়েছিল তুরস্কের সেই হেলিকপ্টার!

বিদেশ ডেস্ক
২০ মে ২০১৬, ১০:১৯আপডেট : ২০ মে ২০১৬, ১০:১৯
image

গুলি করে ভূপাতিত করা হয়েছিল তুরস্কের সেই হেলিকপ্টার! আগে বলা হয়েছিল কারিগরি ত্রুটির কথা। তবে এবার বলা হচ্ছে গত সপ্তাহে বিধ্বস্ত হওয়া তুরস্কের সামরিক হেলিকপ্টারটি সম্ভবত গুলি করেই ভূপাতিত করা হয়েছে। তুরস্কের সামরিক বাহিনীর বরাত দিয়ে তেহরানভিত্তিক সংবাদমাধ্যম প্রেস টিভি ও আল মানার এই তথ্য জানিয়েছে। তুরস্কের সামরিক বাহিনী আরও দাবি করেছে, বিধ্বস্ত হেলিকপ্টারটিতে সম্ভবত ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল।
বিধ্বস্ত হেলিকপ্টারটিকে ইরাক সীমান্তের কাছে হাক্কারি প্রদেশে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির গেরিলাদের বিরুদ্ধে সামরিক অভিযানের জন্য পাঠানো হয়েছিল। গত সপ্তাহের শুক্রবার হেলিকপ্টারটি বিধ্বস্ত হলে দুই পাইলটসহ তুরস্কের আট সেনা নিহত হন। হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর প্রাথমিক বিবৃতিতে তুর্কি সামরিক বাহিনী বলেছিল, কারিগরি ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। এবার পূর্ণাঙ্গ তদন্ত শেষে ভিন্ন তথ্য জানাল তারা।
এক বিবৃতিতে বৃহস্পতিবার তুরস্কের সামরিক বাহিনী দাবি করে, ‘তদন্ত শেষে এই সিদ্ধান্তে পৌঁছানো গেছে যে, কয়েকটি হেলিকপ্টারে করে অভিযান চালানোর সময় একটি হেলিকপ্টার ভূপাতিত হয় এবং সম্ভবত তা হয়েছে ক্ষেপণাস্ত্রের আঘাতে। ভূমি থেকে কোনও বিমান প্রতিরক্ষা ব্যবহার করে হেলিকপ্টারটি ভূপাতিত করা হয়েছিল।’ সূত্র: প্রেস টিভি, আল মানার
/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম