সর্বোচ্চ উষ্ণতায় ভারতের রাজস্থান, পারদ পৌঁছেছে ৫১ ডিগ্রিতে

বিদেশ ডেস্ক
২০ মে ২০১৬, ১৪:৪৬আপডেট : ২০ মে ২০১৬, ১৪:৪৮
image

বৃহস্পতিবার ভারতের রাজস্থানের একটি এলাকায় ৫১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় মরুভূমির রাজ্য হিসেবে পরিচিত ভারতের রাজস্থানে এমনিতেই গরমের কমতি নেই। কিন্তু এবারের গরম আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। একের পর এক তাপপ্রবাহের কবলে থাকা রাজস্থানের ফালোদি এলাকায় পারদ এরইমধ্যে ৫১ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। এর আগে ১৯৫৬ সালে ভারতে সর্বোচ্চ ৫০.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
ভারতের উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকাই বেশ কিছুদিন ধরে তাপপ্রবাহের কবলে রয়েছে। কয়েক সপ্তাহ ধরেই সেসব এলাকার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি। ভারতের নিয়ম অনুযায়ী,  তাপমাত্রা ৪৫ ডিগ্রি হলে কিংবা নির্দিষ্ট এলাকার তাপমাত্রা সর্বোচ্চ রেকর্ড থেকে ৫ ডিগ্রি বেশি হলে সেখানে তাপপ্রবাহ ঘোষণা করা হয়। তবে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসের বেশি হওয়াটা বিরল ঘটনা।
আরও পড়ুন: তাইওয়ানে নতুন প্রেসিডেন্টের ভাষণ, নজর রাখছে চীন
ভারতের সংবাদমাধ্যম এবিপি আনন্দ জানিয়েছে, চুরুতে তাপমাত্রা ৫০.২ ডিগ্রিতে পৌঁছেছে, যা স্বাভাবিকের থেকে গড়ে ৭ ডিগ্রি বেশি। মে মাসে এত বেশি গরম চুরুতে আগে কখনও পড়েনি। এর আগে ১৯৯৮-এর ২৬ মে তাপমাত্রা ৪৯.৯ ডিগ্রি ছুঁয়েছিল, এতদিন সেটাই ছিল সর্বোচ্চ। বারমের আর জয়শলমীরেও তাপমাত্রা ৪৯.৫ ও ৪৯ ডিগ্রিতে পৌঁছে গেছে। বিকানীরে পারদ চড়েছে ৪৯.৫ ডিগ্রি আর শ্রী গঙ্গানগরে ৪৯.১ ডিগ্রি। রাজস্থানে এমন কোনও শহর নেই যেখানে দিনের বেলা তাপমাত্রা ৪৬ ডিগ্রির নীচে নেমেছে। সূত্র: বিবিসি, এবিপি আনন্দ

/এফইউ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম