ইয়েমেনে গাড়ি বোমা হামলায় বহু হতাহত

বিদেশ ডেস্ক
২৩ মে ২০১৬, ১৫:০৮আপডেট : ২৩ মে ২০১৬, ১৫:১২
image

ইয়েমেন ইয়েমেনের একটি সেনাঘাঁটিতে ঢোকার মুখে গাড়ি বোমা হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।
ইয়েমেনের নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ইয়েমেনের জাতিসংঘ সমর্থিত সরকারের অবস্থান করা আদেন শহরে ওই বোমা হামলা চালানো হয়। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা জানানো সম্ভব হয়নি।
শহরের খোরমাকসার জেলায় অবস্থিত সরকার সমর্থিত সেনাবাহিনীর একটি ঘাঁটির সামনে ওই গাড়ি বোমা হামলা চালানো হয়। স্থানীয় সংবাদমাধ্যম আদেন আল-ঘাদে প্রকাশিত খবরে দেখা যায়, সেনা সদস্যরা তাদের নিহত সেনাদের মরদেহ নিয়ে যাচ্ছেন। অ্যাম্বুলেন্সে করে আহতদের হাসপাতালে নেওয়ার দৃশ্যও প্রচারিত হয়।
গত বছরের জুলাইয়ে সৌদি আরবের সহায়তায় হাদি সরকারের আস্থাভাজন সেনাবাহিনী হুথি বিদ্রোহীদের শহর থেকে সরিয়ে দিয়ে আদেনে ঘাঁটি গাড়ে। হুথি এবং সরকারি বাহিনীর মধ্যকার সংঘর্ষে যে শূন্যতা তৈরি হয়েছে, তাতে আল-কায়েদাসহ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী নিজেদের অবস্থান শক্তিশালী করছে।
সূত্র: আলজাজিরা।
/এসএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম