জাবালিয়ায় ১২ ইসরায়েলি সেনাকে হত্যার দাবি হামাসের

আন্তর্জাতিক ডেস্ক
১৬ মে ২০২৪, ১৩:৩১আপডেট : ১৬ মে ২০২৪, ১৩:৪৪

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরে ১২ ইসরায়েলি সেনাকে হত্যা করেছে ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী হামাস। বুধবার (১৫ মে) একটি জটিল অপারেশন পরিচালনার সময় তাদের হত্যা করা হয়েছে। একটি বিবৃতিতে এই তথ্য জানিয়েছে হামাসের সশস্ত্র শাখা আল কাসেম ব্রিগেড। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এই খবর জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে একটি জটিল অপারেশনের সময় আল কাসেম যোদ্ধারা একটি ইয়াসিন ১০৫ ক্ষেপণাস্ত্র দিয়ে একটি ইসরায়েলি ডি৯ সামরিক বুলডোজারকে লক্ষ্যবস্তু করেছে। এসময় একটি বাড়িতে লুকিয়ে থাকা ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে আরও দুটি ক্ষেপণাস্ত্র ছোড়ে তারা।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘এই অভিযানে অন্তত ১২ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।’

এর আগে, বুধবার জাবালিয়া শরণার্থী শিবিরের কেন্দ্রস্থলে একটি ব্যাপক সামরিক অভিযান শুরুর ঘোষণা করেছিল ইসরায়েলি সেনাবাহিনী।

৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের করা হামলার প্রতিক্রিয়ায় গাজায় একটি নৃশংস হামলা শুরু করে ইসরায়েল। হামাসের ওই হামলায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হন। এসময় আরও প্রায় ২৫০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় সশস্ত্র যোদ্ধারা।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, গাজায় চলমান হামলায় ইসরায়েলের হাতে এখন পর্যন্ত ৩৫ হাজার ২৩০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের অধিকাংশই নারী ও শিশু। এসময় আহত হয়েছেন আরও ৭৯ হাজার ১৪০ জনেরও বেশি মানুষ।

/এএকে/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান