গাজায় নিজেদের গোলার আঘাতে ৫ ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১৬ মে ২০২৪, ১৭:৫০আপডেট : ১৬ মে ২০২৪, ১৭:৫০

গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি ট্যাংকের গোলাবর্ষণে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর পাঁচ সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ মে) আইডিএফ জানিয়েছে, বুধবার সন্ধ্যায় এই ‘ফ্রেন্ডলি ফায়ার’-র এই ঘটনা ঘটে। অক্টোবরে হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর ইসরায়েলি সেনাবাহিনীর জন্য এটিই সবচেয়ে প্রাণঘাতী দিন। একই দিনে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস দাবি করেছে, তাদের হামলায় জাবালিয়া শিবিরে ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে, সেনাদের দুটি ট্যাংক থেকে জাবালিয়া শরণার্থী শিবিরের একটি ভবনে গোলাবর্ষণ করা হয়। সেখানে ইসরায়েলের সেনারা জড়ো হয়েছিলেন। 

আইডিএফের তথ্য অনুসারে, যে ভবনে ট্যাংকের গোলা আঘাত হেনেছে সেটি একটি ব্যাটালিয়নের উপ-কমান্ডার ব্যবহার করছিলেন। নিহত সেনারা ২০২তম প্যারাট্রুপার বিগ্রেডের। এ সময় আরও সাত সেনা আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবারের এই হতাহতের ঘটনায় ২৭ অক্টোবর গাজায় স্থল অভিযানের শুরু থেকে এখন পর্যন্ত নিহত ইসরায়েলি সেনার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৮ জন ।

ইসরায়েলি সেনাবাহিনীর ওয়েবসাইটের তথ্য অনুসারে, বুধবার পর্যন্ত গাজায় নিহত ইসরায়েলি সেনাদের সংখ্যা ৪৪। তাদের মধ্যে ১৫ শতাংশ ‘অভিযানিক ঘটনায়’ নিহত হয়েছেন। ২২ জনের মৃত্যু হয়েছে নিজেদের গুলিতে, ৫ জনের মৃত্যু হয়েছে গুলিবর্ষণের জটিলতায়, ১৭ জনের মৃত্যু হয়েছে দুর্ঘটনায়। 

এদিকে, গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরে ১২ ইসরায়েলি সেনাকে হত্যা করেছে ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী হামাস। বুধবার একটি জটিল অপারেশন পরিচালনার সময় তাদের হত্যা করা হয়েছে বলে দাবি করেছে হামাসের সশস্ত্র শাখা আল কাসেম ব্রিগেড।

বিবৃতিতে বলা হয়েছে, ‘উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে একটি জটিল অপারেশনের সময় আল কাসেম যোদ্ধারা একটি ইয়াসিন ১০৫ ক্ষেপণাস্ত্র দিয়ে একটি ইসরায়েলি ডি৯ সামরিক বুলডোজারকে লক্ষ্যবস্তু করেছে। এসময় একটি বাড়িতে লুকিয়ে থাকা ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে আরও দুটি ক্ষেপণাস্ত্র ছোড়ে তারা।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘এই অভিযানে অন্তত ১২ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।’

৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের করা হামলার প্রতিক্রিয়ায় গাজায় একটি নৃশংস হামলা শুরু করে ইসরায়েল। হামাসের ওই হামলায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হন। এসময় আরও প্রায় ২৫০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় সশস্ত্র যোদ্ধারা।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, গাজায় চলমান হামলায় ইসরায়েলের হাতে এখন পর্যন্ত ৩৫ হাজার ২৩০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের অধিকাংশই নারী ও শিশু। এসময় আহত হয়েছেন আরও ৭৯ হাজার ১৪০ জনেরও বেশি মানুষ।

/এএ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান