ভূমধ্যসাগরে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৫ জনের মৃত্যু, উদ্ধার ৫৬২

বিদেশ ডেস্ক
২৬ মে ২০১৬, ১৩:২৬আপডেট : ২৬ মে ২০১৬, ১৪:৫৯
image

ভূমধ্যসাগরে নৌডুবি ৫ শতাধিক যাত্রী নিয়ে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। ডুবন্ত ওই নৌকা থেকে ৫৬২ জনকে জীবিত উদ্ধার করেছে ইতালীয় নৌবাহিনী। নৌকাটি ডুবে যাওয়ার ভয়াবহ পরিস্থিতি এবং অভিবাসীদের উদ্ধারের দৃশ্য ধরা পড়েছে ইতালির নৌবাহিনীর ক্যামেরায়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, অভিবাসীবাহী নৌকাটিকে ডুবে যেতে দেখে ঘটনাস্থলে ছুটে যায় ইতালীয় নৌবাহিনী। উদ্ধারকারী জাহাজ দেখতে পেয়ে নৌকার যাত্রীরা একপাশে চলে আসেন। অনেকে তাড়াহুড়ো করে জাহাজের ডেকে লাফিয়ে পড়তে থাকেন। কেউ কেউ আবার আতঙ্কিত হয়ে পানিতে ঝাঁপ দিয়ে দেন। এতে ৫ জন মারা যান। পরে ৫৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের একটি কনসার্ট হলে গোলাগুলি, নিহত ১

লোকজন আতঙ্কিত হয়ে একপাশে চলে আসলে নৌকাটি দ্রুত ডুবে যায়
বুধবার অপর এক অভিবাসীবাহী নৌকা থেকে ১০৮ জনকে উদ্ধার করে ইতালির কোস্ট গার্ড।
বিবিসি জানায়, সাম্প্রতিক সময়ে অবৈধভাবে ইউরোপে যাওয়ার পথে ছয় হাজারের মতো অভিবাসীকে ভূমধ্যসাগর থেকে উদ্ধার করা হয়েছে।
অভিবাসীদের লাইফ জ্যাকেট ছুড়ে দেয় ইতালীয় কোস্ট গার্ড
এদিকে গত বছরের এপ্রিলে ডুবে যাওয়া অভিবাসীবাহী নৌকাটির ধ্বংসস্তূপ খুঁজতে লিবিয়া উপকূলে অভিযান চালিয়ে যাচ্ছে ইতালীয় নৌবাহিনী। ওই নৌডুবির ঘটনায় প্রায় ৭শ মানুষ প্রাণ হারিয়েছিল। কয়েক দশকের মধ্যে ভূমধ্যসাগরে এককভাবে এটিই সবচেয়ে বেশিসংখ্যক প্রাণহানির ঘটনা। সূত্র: বিবিসি
/এফইউ/বিএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম