যুক্তরাষ্ট্রের একটি কনসার্ট হলে গোলাগুলি, নিহত ১

বিদেশ ডেস্ক
২৬ মে ২০১৬, ১২:৪৩আপডেট : ২৬ মে ২০১৬, ১২:৪৪
image

পুলিশ এসে ইরভিং প্লাজার আশপাশ ঘিরে ফেলে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি কনসার্ট হলে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় এ হামলা হয় বলে খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
পুলিশকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমটি জানায়, ম্যানহাটনের ইউনিয়ন স্কয়ারের কাছে ইরভিং প্লাজায় এ হামলা হয়। সেখানে টিআই খ্যাত হিপ-হপ শিল্পী ক্লিফোর্ড জোসেফ হ্যারিস জুনিয়রের সঙ্গীত পরিবেশন করার কথা ছিল। তবে হামলার সময় টিআই স্টেজে ছিলেন না। 
আরও পড়ুন: সোনালী ব্যাংকের চুরির সঙ্গে রিজার্ভ চুরির যোগসূত্র খুঁজছে পুলিশ
হিপ হপ শিল্পী টিআই
প্রত্যক্ষদর্শীরা জানান, টিআই স্টেজে ওঠার আগে সহযোগী শিল্পীরা দর্শকদের জন্য সঙ্গীত পরিবেশন করছিলেন এবং তাদের উন্মাদিত করছিলেন। ঠিক সে সময় পর পর দুটি গুলির শব্দ শোনা যায়। গুলির শব্দে কনসার্ট হলের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।  লোকজন এদিক সেদিক ছোটাছুটি শুরু করেন। পরে পুলিশ এসে পুরো এলাকাটি ঘিরে ফেলে।
এ হামলার ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হযনি। হামলার উদ্দেশ্য কী ছিল সে ব্যাপারেও নিশ্চিত হওয়া যায়নি। সূত্র: বিবিসি, নিউ ইয়র্ক টাইমস


/এফইউ/

সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম