ইমেইল বিতর্ক নিয়ে তদন্ত প্রতিবেদন

পররাষ্ট্র দফতরের নীতিমালা ভঙ্গ করেছেন হিলারি

বিদেশ ডেস্ক
২৬ মে ২০১৬, ১৪:৪২আপডেট : ২৬ মে ২০১৬, ১৪:৫৬
image

হিলারি ক্লিনটন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে ব্যক্তিগত ইমেইল আদান-প্রদানে পররাষ্ট্র দফতরের নীতিমালা মানেননি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন। ব্যক্তিগত সার্ভার ব্যবহার করে ইমেইল আদান-প্রদান এবং এ ব্যাপারে সংশ্লিষ্টদের অবহিত না করার মধ্য দিয়ে পররাষ্ট্র দফতরের নিয়ম ভঙ্গ করেছেন তিনি। বুধবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে উপস্থাপিত পররাষ্ট্র দফতরের মহাপরিদর্শক স্টিভ লিনিকের তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।
প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করা হলেও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এরইমধ্যে তা হাতে পাওয়ার দাবি করেছে। ১৯৯৭ সাল থেকে বর্তমান পর্যন্ত পররাষ্ট্র দফতরের আইনি রেকর্ড ও নীতিমালা পর্যব্ক্ষেণের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, প্রতিবেদনটি তৈরির ক্ষেত্রে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রীদেরও সাক্ষাৎকার নেওয়া হয়েছে। 
আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের হয়ে প্রার্থিতার দৌড়ে এগিয়ে থাকা হিলারি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে ২০০৯-২০১৩ সাল পর্যন্ত ব্যক্তিগত সার্ভার থেকে ইমেইল আদান-প্রদান করেছিলেন। দীর্ঘ সময় ধরে আদান-প্রদান করা ইমেইলগুলোতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনেক বিষয়েরও উল্লেখ ছিল। প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা চাওয়ার পর হিলারির ইমেইল ইস্যু জোরালো হয়ে ওঠে। বিরোধীদের অভিযোগ, অনিরাপদ সিস্টেম ব্যবহার করে যুক্তরাষ্ট্রের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছেন হিলারি। তবে ব্যক্তিগত সার্ভার ব্যবহারের কথা স্বীকার করলেও হিলারির দাবি, তিনি ভুল কিছু করেননি।
হিলারি
বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মহাপরিদর্শকের প্রতিবেদনে বলা হয়, হিলারি এবং যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিকরা খুব ঢিলেঢালাভাবে তথ্য ব্যবস্থাপনার কাজ করেছেন এবং নতুন নতুন সাইবার নিরাপত্তাজনিত ঝুঁকির ব্যাপারে তারা খুব একটা তৎপর ছিলেন না। প্রতিবেদনে বলা হয়, ‘পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব শেষ হওয়ার সময় হিলারিকে অন্ততপক্ষে তার সব ইমেইল পররাষ্ট্র দফতরকে বুঝিয়ে দিতে হতো। যেহেতু তিনি এ কাজটি করেননি, সেক্ষেত্রে ফেডারেল রেকর্ডস অ্যাক্ট এর আওতায় পররাষ্ট্র দফতরের যে নীতিমালা রয়েছে তা তিনি মানেননি বলা যায়।’

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে সরকারের নিয়ন্ত্রিত চ্যানেল ছাড়া ক্লাসিফায়েড তথ্য আদান-প্রদানের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এ ধরনের অনিরাপদ চ্যানেলের মাধ্যমে অতি গোপনীয় ইমেইল ফাঁস হওয়াকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করে মার্কিন সরকার। আর সেকারণে হিলারির ব্যক্তিগত সার্ভার ব্যবহার করে ইমেইল আদান-প্রদানের কারণে আইন ভঙ্গ হয়েছে কিনা সে ব্যাপারে তদন্ত চালাচ্ছে মার্কিন তদন্ত সংস্থা এফবিআই। গত ২৯ জানুয়ারিতে সংস্থাটির অনুরোধে হিলারির ২২টিরও বেশি ইমেইলকে অতি গোপনীয় বলে ঘোষণা করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। হিলারির অন্য হাজার হাজার ইমেইলের মতো করে এ ২২টি ইমেইল প্রকাশ করা হবে না বলে ঘোষণা দেওয়া হয়। সূত্র: আল জাজিরা, সিএনএন
আরও পড়ুন:
হিলারির ইমেইল নিয়ে পর্যালোচনা স্থগিত
দুঃখ প্রকাশ করলেন হিলারি
এফবিআইয়ের তদন্তজালে ক্লিনটন ফাউন্ডেশন



/এফইউ/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম