বৃষ্টির পূর্বাভাস দেয় জগন্নাথের মন্দির!

বিদেশ ডেস্ক
২৬ মে ২০১৬, ১৮:২৫আপডেট : ২৬ মে ২০১৬, ১৯:৩৫

ভারতের কানপুরে ঘাতামপুর এলাকায় ভিতারগাঁও বেহাতা গ্রামে অবস্থিত একটি জগন্নাথের মন্দির ঝড়জলের পূর্বাভাস দিতে সক্ষম বলে মনে করেন সেই অঞ্চলের বাসিন্দারা।ওই মন্দিরের ছাদে জমে থাকা বৃষ্টির ফোঁটা থেকেই বৃষ্টির পূর্বাভাস পাওয়া যায় বলে ধারণা বিশ্বাসীদের।

প্রায় ১০০ বছরেরও বেশি পুরানো এই মন্দিরটি ‘বৃষ্টি মন্দির’ নামেই পরিচিত। মন্দিরের ছাদে পড়া বৃষ্টির ফোঁটা বড় হলে সে বছর পর্যাপ্ত বৃষ্টিপাত হবে বলে ধারণা করা হয়। অপরদিকে, বৃষ্টির ফোঁটার আকার ছোট হলে মনে করা হয় সে বছর অনাবৃষ্টি আসছে।

বৃষ্টি মন্দির

অনেক বিজ্ঞানী ও গবেষকই এই মন্দিরে গিয়েছেন ও পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন। কিন্তু কেউই কোন রকম সমাধান খুঁজে পাননি এই রহস্যের।এই মন্দিরের প্রধান পুরোহিত কে পি শুক্লা জানান, এই মন্দিরের নকশা খুবই স্বতন্ত্র। তিনি বলেন, ‘এমন নকশার মন্দির এই রাজ্যে আর নেই। নকশা অনেকটা অশোকের আমলে নির্মিত স্তুপার মত। আমার সাত পুরুষ এই মন্দিরের পূজাপাঠের দায়িত্ব পালন করে আসছে।’

তিনি আরও জানান, স্থানীয় কৃষকেরা বৃষ্টির প্রত্যাশায় এই মন্দিরে পূজা দেন। মন্দিরের কেন্দ্রীয় পাথরটিতে বৃষ্টির ফোঁটা দেখে তারা আসন্ন বর্ষা ঋতু সম্পর্কে ধারণাও পান।

আরও পড়ুন: দাউদ ইব্রাহিমের ‘ফোনকল পেয়ে’ বিপাকে ভারতীয় মন্ত্রী

তিনি বলেন, ‘একে কুসংস্কার বলতে পারেন, অথবা বিশ্বাসও বলতে পারেন। কিন্তু এই মন্দিরে এসে ইচ্ছা প্রকাশ করলে তা পূরণ হয় বলেই মনে করেন কৃষকরা।’  

এই মন্দিরে জুলাই মাসে প্রতি বছর জগন্নাথের রথযাত্রা হয়। হাজার হাজার ভক্ত এতে অংশ নেন। এ ছাড়াও জন্মাষ্টমীতে মেলা বসে এই মন্দিরকে কেন্দ্র করে।তবে রাজ্যের পুরাকীর্তি বিভাগের নথিভুক্ত হয়েও মন্দিরটির যথোচিত রক্ষণাবেক্ষণ হচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী ও গ্রামের প্রধান অঞ্জু সিং।

 

সূত্রঃ দ্য টাইমস অব ইন্ডিয়া

/ইউআর/   

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম