দাউদ ইব্রাহিমের ‘ফোনকল পেয়ে’ বিপাকে ভারতীয় মন্ত্রী

বিদেশ ডেস্ক
২৬ মে ২০১৬, ১৪:৩৮আপডেট : ২৬ মে ২০১৬, ১৫:৩৯

বিপাকে পড়েছেন ভারতের মহারাষ্ট্রের রাজস্ব মন্ত্রী একনাথ খাড়সে। তিনি দাউদ ইব্রাহিমের ফোনকল পেয়েছেন; আম আদমি পার্টির করা এই অভিযোগ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনাবিস। অবশ্য এরআগে পুলিশের পক্ষ থেকেও ওই অভিযোগকে ভিত্তিহীন দাবি করা হয়েছিল।

দাউদ ইব্রাহিমের ‘ফোনকল পেয়ে’ বিপাকে ভারতীয় মন্ত্রী

উল্লেখ্য, সম্প্রতি আম আদমি দলের একজন মুখপাত্র প্রীতি শর্মা মেনন এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, দাউদের স্ত্রী মেহজাবীন শেখের নম্বর থেকে খাড়সের মোবাইলে একাধিক ফোন এসেছে। এই সমস্ত কল করা হয়েছে গত বছর চৌঠা সেপ্টেম্বর থেকে এ বছর ৫ এপ্রিলের মধ্যে। তবে এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করে মুম্বাই পুলিশ। তাদের দাবি, ‘খাড়সের নম্বর থেকে দাউদকে কোনও ফোন করা হয়নি বা কোনও ফোন আসেওনি দাউদের নম্বর থেকে। দুজনের মধ্যে কখনওই ফোনে কথা হয়নি।’

তারপরও ওই অভিযোগ তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী  সন্ত্রাস-বিরোধী স্কোয়াডকে রাজস্ব মন্ত্রী একনাথ খাড়সের বিষয়ে তদন্তের দায়িত্ব দিয়েছেন।

এ প্রসঙ্গে রাজ্যের মন্ত্রিসভায় বিজেপির প্রবীণতম সদস্য খাড়সে দাবি করেন, তার মোবাইল ফোন হ্যাক হয়েছিল। একবছরের মধ্যে তিনি ফোনটি ব্যবহার করেননি। তদন্তের প্রয়োজনে তিনি সমস্ত প্রমাণ হাজির করতে তৈরী আছেন।

আরও পড়ুন: ত্রিপুরার ইতিহাস বই থেকে মুছে গেলেন গান্ধী!

খাড়সে বলেন, ‘মুখ্যমন্ত্রীর মতো আমিও এই ঘটনার তদন্ত চাই।’ অবরুদ্ধ মন্ত্রী আরও জানান, ইতোমধ্যে সাইবার ক্রাইম সেল ও স্থানীয় পুলিশ বিভাগ এই ঘটনার  তদন্ত করছে।

প্রসঙ্গত, আম আদমি পার্টির মুখপাত্র প্রীতি শর্মা মেনন গত সপ্তাহে এই অভিযোগ তোলেন। মুম্বাই পুলিশ তার অভিযোগকে ভিত্তিহীন বলার পর রাজস্ব মন্ত্রী একনাথ ভুয়ো অভিযোগের বিপরীতে মামলা করারও হুমকি দিয়েছেন। সূত্র:  দ্য টাইমস অব ইন্ডিয়া

/ইউআর/বিএ/ 

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম