সৌদি আরবে চিকিৎসককে গুলি করলেন প্রসূতির স্বামী

বিদেশ ডেস্ক
২৭ মে ২০১৬, ১২:০৮আপডেট : ২৭ মে ২০১৬, ১২:১৬

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং ফাহাদ হাসপাতালে এক অজ্ঞাতনামা ব্যক্তি এক পুরুষ চিকিৎসককে গুলি করেছেন। ওই চিকিৎসক মাসখানেক আগে ওই ব্যক্তির স্ত্রীর সন্তান প্রসবে সহায়তা করেছিলেন।

সৌদি আরবে চিকিৎসককে গুলি করলেন প্রসূতির স্বামী

গণমাধ্যমের প্রতিবেদনে প্রকাশ, ওই ব্যক্তি বুধবার কিং ফাহাদ হাসপাতালের জর্ডানিয়ান চিকিৎসক মুহান্নাদ আল যাবনের সঙ্গে দেখা করতে যান। তিনি জানান, তিনি তার স্ত্রীর সন্তান প্রসবের সময় সহায়তাকারী চিকিৎসকের সঙ্গে দেখা করে ধন্যবাদ জানাতে এসেছেন।

এরপর হাসপাতালের বাগানে আল যাবনের সঙ্গে আলাপকালে তিনি পোশাকের ভেতর থেকে একটি আগ্নেয়াস্ত্র বের করে গুলি করেন। তার বক্তব্য, পুরুষ চিকিৎসকদের কোন অধিকার নেই তার স্ত্রীর প্রসবে সহায়তা করার। হাসপাতালের প্রসূতি বিভাগে অবশ্যই নারী চিকিৎসক থাকা উচিত।

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় শিশু ধর্ষণে মৃত্যুদণ্ড ও যৌনাঙ্গ কেটে নেওয়ার বিধান জারি

গুলি করার পর পরই চিকিৎসক আল যাবনকে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় ও পরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তিনি এখন আশঙ্কামুক্ত।

হাসপাতালের মুখপাত্র বাসাম আল বুরাইকান জানান, গুলি নিক্ষেপকারী ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও জানান, এ বিষয়ে যথাযথ তদন্ত করা হবে।    

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম