বিড়ালের সঙ্গে সেলফি নিষিদ্ধ!

বিদেশ ডেস্ক
২৭ মে ২০১৬, ১৬:১৬আপডেট : ২৭ মে ২০১৬, ১৬:১৮

বিড়ালসহ অন্যান্য প্রাণীর সঙ্গে সেলফি তোলার ক্ষেত্রে ইসলামে নিষেধাজ্ঞা রয়েছে; বলেছেন সৌদি আরবের এক শীর্ষ ইসলামী চিন্তাবিদ।

ইসলামের বিধান সংক্রান্ত এক টেলিভিশন অনুষ্ঠানে দর্শকদের প্রশ্নের জবাবে ইসলামী চিন্তাবিদ শেখ সালেহ বিন ফাওজান আল-ফাওজান এই নিষেধাজ্ঞার কথা জানান।

বিড়ালের সঙ্গে সেলফি নিষিদ্ধ!

অনুষ্ঠানে এক ব্যক্তি প্রশ্ন করেছিলেন, সৌদি আরবে বিড়ালের সঙ্গে ছবি তোলার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। পশ্চিমাদের মতো হওয়ার চেষ্টা করছে মানুষ। একে কোন চোখে দেখে ইসলাম? উত্তর  দিতে গিয়ে সন্দিহান কন্ঠে পাল্টা প্রশ্ন করেন শেখ, ‘কী! বিড়ালের সঙ্গে ছবি বলতে কী বুঝাতে চাচ্ছেন?’ এরপর তিনি ঘোষণা করেন, ছবি তোলা নিষিদ্ধ। কেবল বিড়ালের ক্ষেত্রে না। বিড়াল, কুকুরসহ যে কোনও প্রাণীর সঙ্গেই ছবি তোলা নিষিদ্ধ।

ওই ইসলামী চিন্তাবিদ বলেন, ‘প্রয়োজন ছাড়া সবক্ষেত্রেই ছবি তোলা নিষিদ্ধ।’

চলতি বছর এপ্রিলে ইউটিউবে সেই টেলিভিশন অনুষ্ঠানের ভিডিওটি প্রকাশিত হয়। সম্প্রতি ওয়াশিংটনভিত্তিক মিডল ইস্ট মিডিয়া রিসার্চ ইন্সটিটিউট ভিডিওটি ইংরেজিতে অনুবাদ করেছে।

এর আগে সৌদি আরবের আরেকটি ভিডিও প্রকাশিত হয়েছিল যাতে, একজন থেরাপিস্ট পরামর্শ দেন কীভাবে স্ত্রীদের মারধর করতে হবে। এছাড়া চলতি বছরের শুরুতে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ বিন আব্দুল্লাহ দাবা খেলাকে ইসলামে নিষিদ্ধ বলে ঘোষণা করেন। সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট।

/এএ/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম