যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যৌথ বিমান হামলায় ইরাকি নগরী ফাল্লুজায় ইসলামিক স্টেটের এক কমান্ডারসহ অন্তত ৭০ জঙ্গি নিহত হয়েছেন। কর্নেল স্টিভ ওয়ারেন এই তথ্য নিশ্চিত করেন।
কর্নেল স্টিভ আরও জানান, গত চার দিনে আইএসের অবস্থান লক্ষ্য করে অন্তত ২০টি বিমান হামলা চালানো হয়েছে। ইরাকি সেনাবাহিনীর সমর্থনে আইএসের অবস্থান ছত্রভঙ্গ করার জন্যই এই আভিযান চালানো হয় বলে জানান কর্নেল স্টিভ।
ইরাকি সেনাবাহিনী, ফেডারেল পুলিশ ও সুন্নি ট্রাইবাল ফোর্সের এই অভিযানে আইএস কমান্ডার মাহের আল-বিলওয়ালি নিহত হয়েছেন বলেও জানান তিনি।
আরও পড়ুন: আর্জেন্টিনার সাবেক জান্তা নেতার কারাদণ্ড
প্রসঙ্গত, ফাল্লুজা নগরীতে অন্তত ৫০ হাজার সাধারণ নাগরিক আটকা পড়ে আছেন।জাতিসংঘের দেওয়া তথ্যমতে, তাদের অনেকেই অনাহারে ও আইএসে যোগ দিতে অস্বীকৃতি জানানোর কারণে জঙ্গিদের হাতে মৃত্যুবরণ করছেন। ফাল্লুজা নগরী ২০১৪ সাল থেকেই আইএসের দখলে রয়েছে।
সূত্র: বিবিসি
/ইউআর/








