ভূমধ্যসাগরে তিনটি নৌকাডুবিতে '৭ শতাধিক প্রাণহানির আশঙ্কা'

বিদেশ ডেস্ক
২৯ মে ২০১৬, ১৭:৪৫আপডেট : ২৯ মে ২০১৬, ১৭:৪৫
image

গত সপ্তাহে একটি নৌকাডুবির দৃশ্য ইতালীয় নৌবাহিনীর ক্যামেরায় ধরা পড়ে গত কয়েকদিনে ভূমধ্যসাগরের ইতালীয় উপকূলে তিনটি নৌডুবির ঘটনায় ৭শ’রও বেশি মানুষের প্রাণহানি হয়েছে বলে আশঙ্কা করছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর। সাগরে চলাচলের অনুপযোগী নৌকায় করে ইউরোপে পাড়ি দেওয়ার সময় এসব প্রাণহানি হয় বলে ধারণা করছে সংস্থাটি। এর আগে ইতালীয় কর্তৃপক্ষ জানায়, গত এক সপ্তাহে ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া অভিবাসীর সংখ্যা ১৩ হাজারে দাঁড়িয়েছে।
রবিবার ইউএনএইচসিআর-এর মুখপাত্র চারলোত্তা স্যামি বলেন, বুধবার মানবপাচারকারীদের ব্যবহৃত একটি নৌকা ডুবে যায়। ওই নৌডুবির ঘটনায় এখনও ১শ আরোহী নিখোঁজ রয়েছেন।
স্যামি আরও জানান, বৃহস্পতিবার সকালেও লিবিয়ার পশ্চিম উপকূল থেকে যাত্রা করার পর একটি নৌকাডুবি হয়েছে। ওই নৌডুবির ঘটনায় প্রায় সাড়ে ৫শ মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানান তিনি। অভিবাসীদের বক্তব্যকে উদ্ধৃত করে স্যামি বলেন, নৌকাটির কোনও ইঞ্জিন ছিল না। ডুবে যাওয়ার আগে অন্য একটি নৌকার সঙ্গে এটির ধাক্কা লেগেছিল। ডুবে যাওয়া নৌকার ২৫ জন আরোহী কোনও রকমে প্রথম নৌকাটিতে উঠতে সক্ষম হন। আন্তর্জাতিক টহল নৌকাগুলো ৭৯ জনকে জীবিত উদ্ধার করে। এছাড়া ১৫টি মৃতদেহও উদ্ধার করা হয় বলে জানিয়েছেন স্যামি।
তিনি আরও জানান, তৃতীয় নৌকাডুবিটি হয়েছে শুক্রবার। ওই নৌকাডুবির ঘটনায় ১৩৫ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। সেই সঙ্গে ৪৫টি মৃতদেহও উদ্ধার হয়েছে। এখনও অজানা সংখ্যক অভিবাসী নিখোঁজ রয়েছেন।
ভূমধ্যসাগরে নৌডুবির পর ইতালির ভেগা জাহাজে অভিবাসীদের ওঠানো হচ্ছে
উন্নত জীবনের আশায় লিবিয়া থেকে প্রতি সপ্তাহে অগণিত সংখ্যক অভিবাসী ইউরোপে পাড়ি দেন। এক্ষেত্রে তাদের প্রধান গন্তব্য ইতালির দক্ষিনাঞ্চলীয় দ্বীপ। তবে ভূমধ্যসাগর দিয়ে ঝুঁকি নিয়ে ইউরোপ পাড়ি দেওয়ার সময় প্রায়ই ঘটছে নৌকাডুবির ঘটনা। প্রতিবছর শত শত অভিবাসী নৌডুবির শিকার হচ্ছেন।
এদিকে ভূমধ্যসাগরে ভাসমান বেশ কয়েকটি অভিবাসীবাহী নৌকা থেকে শনিবার আরও ৬৬৮ ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ইতালীয় কর্তৃপক্ষ। আর এ নিয়ে গত এক সপ্তাহে সাগর থেকে উদ্ধার হওয়া অভিবাসীর সংখ্যা বেড়ে ১৩ হাজারে দাঁড়িয়েছে বলেও জানিয়েছেন তারা।ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, অনেক দিন ধরেই ইতালীয় দ্বীপ সিসিলির দক্ষিণে সাগরে বহুদেশীয় টহল চলছে। শনিবার আইরিশ ও জার্মান টহল জাহাজের সহায়তায় ইতালীয় কোস্টগার্ড ছয় শতাধিক অভিবাসীকে উদ্ধার করে। আফ্রিকা থেকে ইউরোপ যাওয়ার চেষ্টা করছিলেন ওই সকল অভিবাসী।
কর্তৃপক্ষ জানায়, গত কয়েক বছর ধরেই অনেক নৌকা ভূমধ্যসাগরে ডুবেছে যেগুলোর হদিস মেলেনি কিংবা নিহতদেরও পাওয়া যায়নি। যখন নিখোঁজদের স্বজনরা জানান যে লিবিয়া থেকে যাত্রার পর তাদের প্রিয়জন আর ফেরেননি তখনই নৌকাগুলো ডুবে গেছে বলে ধারণা করা হয়। সূত্র: দ্য গার্ডিয়ান
/এফইউ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম