ভেনিজুয়েলায় অস্ত্রধারীদের গুলিতে ১১ জন নিহত হয়েছে।শনিবার ট্রুজিল্লো নগরীতে এই হত্যাকাণ্ড ঘটে।
নিহতদের মধ্যে তিন কিশোর ও এক কলম্বিয়ার নাগরিকও আছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সূত্র জানায়, অজ্ঞাতনামা আততায়ীরা বাড়ি থেকে বের করে এনে গুলি করে হত্যা করে ওই ১১জনকে। হত্যাকাণ্ড শেষে গাড়ি ও মোটর বাইকে করে পালিয়ে যায় তারা।
আরও পড়ুন: মালিতে সন্ত্রাসী হামলায় পাঁচ শান্তিরক্ষী নিহত
উল্লেখ্য, ভেনিজুয়েলার বেসরকারি উন্নয়ন সংস্থার দেওয়া তথ্যমতে, ভেনিজুয়েলায় অর্থনৈতিক মন্দার কারণে অপরাধ প্রবণতা বেড়ে যাচ্ছে।তবে এই তথ্য অস্বীকার করেছে ভেনিজুয়েলা সরকার।
সূত্র: বিবিসি /ইউআর/








