এরদোয়ানকে ব্যঙ্গ করে বিপাকে সাবেক মিস তুর্কি

বিদেশ ডেস্ক
০১ জুন ২০১৬, ১০:০২আপডেট : ০১ জুন ২০১৬, ১০:০২
image

এরদোয়ানকে ব্যঙ্গ করে বিপাকে সাবেক মিস তুর্কি তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানকে ব্যাঙ্গ করতে গিয়ে বিপাকে পড়েছেন ২০০৬ সালে তুরস্কের সুন্দরী প্রতিযোগিতায় শিরোপা জয়ী মার্ভ বুয়ুকছারাচ। ওই মিস তুর্কি দণ্ডিত হয়েছেন কারাদণ্ডে। যদিও এখনই তাকে জেল খাটছে হচ্ছে না। তারপরও ঘোষিত সাজার বিরুদ্ধে তিনি আপিল করবেন বলে জানিয়েছেন। প্রয়োজেন ইউরোপীয় আদালতে যাবেন বলেও হুমকি দিয়েয়েছেন তিনি।
২০১৪ সালে তার ইনস্টাগ্রাম পাতায় প্রেসিডেন্ট এরদোয়ানকে ব্যঙ্গ করে লেখা একটি ছড়া শেয়ার করেছিলেন বুয়ুকছারাচ।  গত বছর প্রেসিডেন্টকে অপমান করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। সে সময় অল্প কিছুক্ষণের জন্য ২৭ বছরের এই তুর্কি সুন্দরীকে আটকও করা হয়েছিল।
বিচার শেষে গতকাল (মঙ্গলবার) ইস্তাম্বুলের একটি আদালত তাকে দোষী সাব্যস্ত করে এবং ১৪ মাসের কারাদণ্ড দেয়। তবে এখনই তাকে জেল খাটতে হবে না। আগামী পাঁচ বছরে তিনি যদি আবার এ ধরণের কোনো 'অপরাধ' করেন, তখন তাকে কারাগারে যেতে হবে। অর্থাৎ আগামী পাঁচ বছর কারাগারে যাওয়ার হুমকিতে থাকতে হবে বুয়ুকছারাচকে।
তবে তার আইনজীবী বলছেন, এই রায়ের বিরুদ্ধে তিনি আপিল করবেন। প্রয়োজনে এই মামলা নিয়ে তিনি ইউরোপীয় আদালতে যাবেন। সাবেক এই মিস তুর্কি যখন রম্য ছড়াটি ইনস্টাগ্রামে শেয়ার করেন, এরদোয়ান তখন প্রধানমন্ত্রী ছিলেন।
উল্লেখ্য, ভিন্নমতের প্রতি সহিষ্ণুতার প্রশ্নে ক্ষমতায় আসবার পর থেকেই সমালোচিত হয়ে আসছেন এরদোয়ান। ২০১৪ সালে প্রেসিডেন্ট হিসাবে ক্ষমতা নেওয়ার পর থেকে তাকে অপমান করার অভিযোগে প্রায় ২০০০ লোকের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের মধ্যে সেলিব্রিটি, সাংবাদিক থেকে শুরু করে স্কুলের ছাত্ররাও রয়েছে।

সম্প্রতি তাকে বিদ্রূপ করার অভিযোগে জার্মান এক ব্যঙ্গ লেখকের বিরুদ্ধেও  এরদোয়ান মামলা দায়ের করেন ।জার্মানিতে সমালোচনার ঝড় উঠেছে এই ঘটনায়। সূত্র: বিবিসি

/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম