সন্ত্রাসবাদী হামলার ঝুঁকিতে ইউরোপ, মার্কিন নাগরিকদের ভ্রমণে সতর্কতা জারি

বিদেশ ডেস্ক
০১ জুন ২০১৬, ১০:২৬আপডেট : ০১ জুন ২০১৬, ১০:২৬
image

জরুরি অবস্থায় থাকা ফ্রান্স সম্ভাব্য সন্ত্রাসী হামলার আশঙ্কায় এই গ্রীষ্মে মার্কিন নাগরিকদের ইউরোপ ভ্রমণের উপর সতর্কতা জারি করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি মার্কিন পররাষ্ট্র দফতরের জারি করা এই সতর্কতার খবরটি নিশ্চিত করেছে।
উল্লেখ্য, মার্কিন নাগরিকদের ইউরোপ ভ্রমণে সতর্কতা জারির ঘটনা বিরল। তবে মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, একটি সম্ভাব্য সন্ত্রাসী হামলার আশঙ্কা থেকেই এই সতর্কতা জারি করতে বাধ্য হয়েছেন তারা।
পররাষ্ট্র দফতরের ওই সতর্ক বার্তায় কোন সুনির্দিষ্ট হুমকির উল্লেখ করা হয়নি, তবে যারা গ্রীষ্মকালীন ছুটি কাটাতে ইউরোপে যান, তাদের সবার উদ্দেশ্যেই এই সতর্কতা জারি করা হয়েছে। পররাষ্ট্র দফতর বলছে, ইউরোপে বেশি সংখ্যক মার্কিন নাগরিকের উপস্থিতি তাদেরকে সন্ত্রাসীদের বড় লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে।
সতর্কবার্তায় কিছু সম্ভাব্য ঝুঁকিপূর্ণ জায়গা এবং অনুষ্ঠানের উল্লেখ রয়েছে। এর মধ্যে বিশেষ করে প্যারিসে আগামী দশই জুন থেকে শুরু হতে যাওয়া ইউরো ২০১৬ ফুটবল টুর্নামেন্টের কথা বলা রয়েছে। যদিও এই টুর্নামেন্ট চলাকালে ফ্রান্সে জরুরী অবস্থা জারি করা থাকবে বলে দেশটির সরকার বলছে।
এছাড়া জুলাই মাসে ট্যুর ডে ফ্রান্স সাইকেল রেস এবং তার পরপর পোল্যান্ডের ক্যাথলিক ওয়ার্ল্ড ইয়ুথ ডে’কেও নাগরিকদের জন্য ঝুঁকিপূর্ণ অনুষ্ঠান হিসেবে উল্লেখ করছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রায় নিয়মিত ভাবেই বিভিন্ন দেশে স্বল্পকালীন ভ্রমণ সতর্কবার্তা জারি করে, তবে ইউরোপের জন্য এমন সতর্কবার্তা জারি বিরল ঘটনা।

উল্লেখ্য, গত ২০ বছরে এই নিয়ে মোটে তিনবার মার্কিনীরা ইউরোপ সফরের উপর সতর্কতা জারি করল। দ্বিতীয় সতর্কতাটি জারি করা হয় গত নভেম্বর মাসে, প্যারিস হামলার পরে। সূত্র: বিবিসি

/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম