আইএসের হামলায় ১৩০ ইরাকি সেনার প্রাণহানি, ফালুজা অভিযানে ধীর গতি

বিদেশ ডেস্ক
০২ জুন ২০১৬, ১৩:১৩আপডেট : ০২ জুন ২০১৬, ১৩:১৭
image

ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন আইএসের কাছে থেকে আনবার প্রদেশের ফালুজা শহরের পুনর্নিয়ন্ত্রণ নিতে গিয়ে এ পর্যন্ত ১৩০ জন ইরাকি সেনা প্রাণ হারিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা খবরটি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ফালুজা পুনর্দখল অভিযানের ৭ দিন পেরিয়ে গেলেও এখনও শহরের কেন্দ্র থেকে অনেক দূরে রয়েছে ইরাকি বাহিনী।  

আইএসের হামলায় ১৩০ ইরাকি সেনার প্রাণহানি, ফালুজা অভিযানে ধীর গতি

আলজাজিজার খবরে বলা হয়েছে, বুধবার আইএসের ১০ আত্মঘাতী জঙ্গি কুবাইশা শহরে প্রথম হামলাটি চালায়। শহরের কাছাকাছি আল সেজার নামের এক গ্রামে তাণ্ডব চালায় তারা। এরপর তারা দক্ষিণ ফালুজায় একটি সেনাবহরে হামলা করে।

ইরাকের সামরিক সূত্র আলজাজিরাকে এইসব তথ্য নিশ্চিত করেছে।

আলজাজিরা জানিয়েছে, এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এই অভিযানে রয়েছেন ইরাকের সেনাবাহিনী ও শিয়া ইউনিট। এছাড়াও রয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের বিমান হামলা। তারপরও শহরের কেন্দ্রের কাছাকাছিও আসতে পারেনি তারা।

ফালুজার মানচিত্র

ফালুজা অভিযানের সার্বিক দায়িত্বে নিয়োজিত কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আব্দেলওহাব আল সাদি। তিনি আলজাজিরাকে জানিয়েছেন, সামনে এগিয়ে যাওয়ার গতি কমিয়েছে ইরাকি বাহিনী। তারা এখনও ফালুজার প্রত্যন্ত অঞ্চলেই আছেন।  তারপরও ‘আমরা নাইমিহা জেলায় আছি এবং এখান থেকে অভিযান পরিচালিত হচ্ছে। ফালুজার দিকে এগিয়ে যেতেও চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা।’

এদিকে ইরাকি কর্তৃপক্ষের অভিযোগ, জীবন বাঁচাতে ফালুজার বাসিন্দাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে আইএস। যা ইরাকি বাহিনীর অভিযানকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। ইরাকের প্রধানমন্ত্রী  হায়দার আল আবাদি মনে করেন, যদি বেমাসরিক মানুষের জীবন নিয়ে না ভাবা হতো, তাহলে এই অভিযান এতো কঠিন হতো না। এক টেলিভিশন ভাষণে তিনি জানিয়েছেন, বেসামরিক মানুষের জীবনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছেন তারা।

noname

মে মাসের ২২-২৩ তারিখে শুরু হওয়া এই অভিযানে এ পর্যন্ত বহু আইএস সদস্যকে হত্যা করা হয়েছে বলে দাবি করছেন ইরাকি কমান্ডাররা। তবে তাদের নিজেদের কতোজন সদস্য প্রাণ হারিয়েছেন, তা নিয়ে মুখ খুলতে রাজি নন তারা। নিরাপত্তাসূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি কেবল শিয়া-অধ্যূষিত নাফাজ শহরেই ৭০ জনের প্রাণহানির খবর দিয়েছে। এদিকে বার্সা অঞ্চলের কর্মকর্তারা ২৬ শিয়া যোদ্ধার প্রাণহানির খবর জানিয়েছেন। সবমিলে বিভিন্ন প্রতিবেদনের ভিত্তিতে ১৩০ ইরাকি সেনার প্রাণাহানির খবর দিয়েছে আল জাজিরা। এদিকে নিজস্ব সূত্রের বরাতে প্রায় একশ জনের আহত হওয়ারও খবর দিয়েছে এপি।

ফালুজা পুনর্নিয়ন্ত্রণের লড়াইয়ের বিপরীতেই বেসামরিক মানুষের জীবনে নেমে আসা মানবিক বিপর্যয়। মৃত্যু কিংবা ঘরহারা জীবনের বাস্তবতা। আইএস তাদের কাউকে কাউকে মানববর্ম বানাচ্ছে। খাবার আর পানির অভাবে রয়েছেন শহরের ৫০ হাজার মানুষ।

গত বছরের সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত ফালুজায় কোনও ত্রাণ পৌঁছায়নি। অপরিচ্ছন্ন পানি, লতাপাতা এসব খেয়ে বাঁচার লড়াই চালিয়ে যাচ্ছেন সেখানকার মানুষেরা। সূত্র: আল জাজিরা

/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম