কেনিয়া বিশ্ববিদ্যালয়ে হামলাকারী নিহত হলেন সোমালিয়ায়

বিদেশ ডেস্ক
০২ জুন ২০১৬, ১৭:১৯আপডেট : ০২ জুন ২০১৬, ১৭:২৬

সোমালিয়ার হোটেলে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় নিহত আল শাবাবের সদস্যদের মধ্যে একজন ছিলেন ২০১৫ সালে কেনিয়ায় বিশ্ববিদ্যালয়ে হামলার মূল হোতা। সরকারের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

কেনিয়া বিশ্ববিদ্যালয়ে হামলাকারী নিহত হলেন সোমালিয়ায়

সোমালিয়া সরকারের মুখপাত্র দাউদ আওয়েস বলেন, ‘গত বছর এপ্রিলে কেনিয়ার গারিসা বিশ্ববিদ্যালয়ে হামলার মূল নীলনকশাকারী মোহামুদ দুলইয়াদেন এবং আল শাবাবের গোয়েন্দা বিভাগের প্রধান মালিম দাউদ সোমালিয়ার সেনাবাহিনী ও সন্ত্রাসবিরোধী বাহিনীর আক্রমণে নিহত হয়েছেন।’

কেনিয়া বিশ্ববিদ্যালয়ে হামলাকারী নিহত হলেন সোমালিয়ায়

আরও পড়ুন: সোমালিয়ার রাজধানীতে আত্মঘাতী হামলায় নিহত ১৫

তিনি আরও জানান, মঙ্গলবার রাতের ওই হামলায় দুলইয়াদেনের সঙ্গে নিহত হয়েছেন আল শাবাবের আরও ১৬ সদস্য।তবে মালিম দাউদ নিহত হয়েছেন তারও আগে।

প্রসঙ্গত, সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি হোটেলে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন সংসদ সদস্যও রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।     

সূত্র: সিএনএন 

/ইউআর/ 

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি