সব অঙ্গপ্রত্যঙ্গ অকার্যকরের পরও আধঘণ্টা সচল ছিল আলীর হৃৎপিণ্ড!

বিদেশ ডেস্ক
০৫ জুন ২০১৬, ১১:৩৩আপডেট : ০৫ জুন ২০১৬, ১১:৩৫
image

সব অঙ্গপ্রত্যঙ্গ অকার্যকরের পরও আধঘণ্টা সচল ছিল আলীর হৃৎপিণ্ড! সব অঙ্গপ্রত্যঙ্গ নিস্ক্রিয় হওয়ার ৩০ মিনিট পরও স্পন্দন ছিল কিংবদন্তী বক্সার মোহাম্মদ আলীর হৃৎপিণ্ডে। তার কন্যা হানা আলী ইন্সটাগ্রামে দেওয়া এক পোস্টে এ কথা জানিয়েছেন।
মৃত্যুর অন্তিম মুহূর্তে আলীর পাশেই ছিলেন হানা। তিনি জানিয়েছেন, সব অঙ্গপ্রত্যঙ্গ অচল হয়ে যাওয়ার পরও থামছিল না আলীর হৃৎস্পন্দন। ইন্সটাগ্রামের পোস্টে হেনা লিখেছেন, ‘প্রায় তিরিশ মিনিট... আমরা হৃৎস্পন্দন শুনতে পাচ্ছিলাম। আমরা আগে কখনও এমন দেখিনি এমন, অন্য কারও ক্ষেত্রে।’ হানা মনে করেন, এ ঘটনায় তার বাবার সংকল্প ও চৈতন্যের শক্তির দিকটা ধরা পড়ে।
হানা জানিয়েছেন, মৃত্যুর সময় আলীকে জড়িয়ে রেখেছিলেন তার চারপাশে থাকা স্বজনেরা। কেউ কেউ তার হাত ধরে ছিলেন। কেউ কেউ তাকে চুম্বন করছিলেন। সে সময় ইসলামি প্রার্থনায় রত ছিলেন আলীর স্বজনরা।
একদিকে তিনবারের বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন, অন্যদিকে ন্যায়-সমতা-যুদ্ধবিরোধিতা-বর্ণবাদবিরোধিতার একজন জোরালো কণ্ঠস্বর ৭৪ বছর আলী দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন। শনিবার তিনি অ্যারিজোনা রাজ্যের ফিনিক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুতে শোকাহত সারা বিশ্ব। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ শোক প্রকাশ করেছেন বিশ্বনেতারা।
মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা জানিয়েছে,  জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ লুই ভিলের ইয়াম সেন্টারে রাখা হবে, যেখানে তাঁর অ্যামেচার বক্সিং জীবনের সুচনা হয়েছিলI আর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, কেনটাকির লুইসভিলে শুক্রবার নিজের শহরে মোহাম্মদ আলীর শেষকৃত্য হবে। বিবিসি তার পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানিয়েছে, আলীর ইচ্ছানুযায়ী ইসলামিক রীতি মেনে শেষকৃত্য হলেও, তাতে অন্য ধর্মমতের ছাপ থাকবে। কেননা নিজেকে একজন বিশ্ব-নাগরিক মনে করতেন আলী। চাইতেন, তার শেষকৃত্যে সব ধর্মমতের মানুষ অংশ নেবে। শেষকৃত্যের্ পর  কেভ হিল কবরস্থানে আলীকে সমাহিত করার কথা রয়েছে বলে জানিয়েছে ভয়েস অব আমেরিকা I  
মুষ্টিযোদ্ধার ২১ বছরের ক্যারিয়ারে মোহাম্মদ আলী মোট ৬১টি লড়াইয়ে অংশ নিয়ে ৫৬টিতে জয় পান। তিনি তিনবার হেভি ওয়েট আর একবার লাই ওয়েট চ্যাম্পিয়ন হয়েছেন। তারঁ জন্ম হয়েছিল ১৯৪২ সালের ১৭ই জানুয়ারি, ক্যাসিয়াস মার্সেলাস ক্লে হিসেবে কেনটাকি রাজ্যের লুইভিল শহরে। সূত্র: হেনার টুইটার একাউন্ট, বিবিসি, ভয়েস অব আমেরিকা

/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম