ইসরায়েলি সেনা সদরের কাছে ‘ফিলিস্তিনি হামলা’, নিহত ৪

বিদেশ ডেস্ক
০৯ জুন ২০১৬, ০৮:৪৫আপডেট : ০৯ জুন ২০১৬, ২৩:২৬
image

তেল আবিবে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সেনা সদর সফতর সংলগ্ন এলাকায় বন্দুক হামলা চালিয়ে ৪ জনকে হত্যা করা হয়েছে। হামলায় আহত হয়েছেন আরও ছয় জন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

মধ্য তেল আবিবের সেই হামলাস্থল

ইসরায়েলের দাবি, পশ্চিম তীরের হেবরন শহরের ইত্তা গ্রাম থেকে এসে দুই ফিলিস্তিনি বন্দুকধারী এই হামলা চালিয়েছে। তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনও প্রতিক্রিয়া জানায়নি।

এরইমধ্যে 'দুই হামলাকারী'কে আটকের পর হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে তেল আবিব কর্তৃপক্ষ। হামলাস্থলে নিজেও আহত হওয়ায় এদের একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

হামলাস্থলে উৎকণ্ঠিত মানুষ

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি নিশ্চিত করেছে।

বিবিসির খবরে বলা হয়েছে, মধ্য তেল আবিবে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সামরিক সদর দফতরের কাছেই রয়েছে একটি খোলা বাজার ও রেস্টুরেন্ট এলাকা। স্থানীয় সময় ৯টা ৩০মিনিটের দিকে সেখানেই হামলা চালায় বন্দুকধারীরা। তখন ব্যস্ততম ওই এলাকার বার ও রেস্টুরেন্টগুলোতে মানুষ অবসর কাটাচ্ছিলো। সেখানে প্রচুর জনসমাগম ছিল বলেও জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

হামলায় আহত এক ইসরায়েলি

ভিডিও ফুটেজে দেখা গেছে, ঘটনার সময় ভীত মানুষেরা পালাতে চেষ্টা করছেন। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পৌঁছাতেও দেখা গেছে। ভিডিও ফুটেজে হামলার সময় একটি রেস্টুরেন্টের চেয়ার-টেবিলগুলোকে কেঁপে উঠতেও দেখা যায়।

হামলাস্থলে সন্তানের জন্মদিন পালন করতে আসা এক মা স্থানীয় টেলিভিশন চ্যানেলকে বলেন, ‘হামলার সঙ্গে সঙ্গেই আমি বুঝতে পেরেছি, এটা একটা সন্ত্রাসী হামলা। কিছু না বুঝেই আমরা দৌড়ে পালাতে চেষ্টা করেছি।’ 
আহতদের হাসপাতালে নেওয়া হচ্ছে

তেল আবিবের পুলিশ প্রধান চিকো এগ্রি বলছেন, এটি একটি ভয়াবহ হামলা। তবে তিনি আশ্বস্ত করেন, দুই হামলাকারীকে ধরার পর তৃতীয় কোনও হামলাকারী এখন আর ঘটনাস্থলে নেই। 

হামলার পর তৎপর ইসরায়েলি বাহিনী

 

উল্লেখ্য, গত বছর থেকেই ইসরায়েলি আগ্রাসনের ব্যাপকতার বিপরীতে ফিলিস্তিনিদের হামলার প্রবণতা বেড়েছে। সূত্র: বিবিসি

/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম