মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিজের প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে তার টুইটার অ্যাকাউন্ট ডিলিট করার আহ্বান জানিয়েছেন হিলারি ক্লিনটন। ট্রাম্পের এক মন্তব্যের প্রেক্ষিতে করা তার ওই পোস্ট ঘণ্টা দুয়েকের মধ্যে দুই লক্ষাধিক বার রিটুইট করা হয়েছে।
এর আগে ট্রাম্প হিলারি ক্লিনটনের বারাক ওবামার সমর্থন পাওয়া বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, ‘ওবামা কুটিল হিলারিকে সমর্থন দিলেন।’
হিলারির এই টুইট অবশ্য জনপ্রিয়তার পাশাপাশি বিদ্রুপও পেয়েছে অনেক। রিপাবলিকান ন্যাশনাল কমিটির চেয়ারম্যান রিনস প্রিবাস টুইটারে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘হিলারি ক্লিনটন, কেউ যদি ডিলিট বাটন ব্যবহার করতে পারে, সেটা আপনিই।’
প্রসঙ্গত, পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার সময় ৩০ হাজারেরও বেশি ই-মেইল ডিলিট করতে হয় হিলারিকে। সেই ইঙ্গিত করেই হিলারিকে পরিহাস করেন ওই রিপাবলিকান রাজনীতিবিদ। সূত্র: এনডিটিভি।
/ইউআর/এমপি/








