দামেস্কে আত্মঘাতী ও গাড়িবোমা হামলায় নিহত অন্তত ৮

বিদেশ ডেস্ক
১১ জুন ২০১৬, ১৫:৫৬আপডেট : ১১ জুন ২০১৬, ১৬:৪২

সিরিয়ার রাজধানী দামেস্কর কাছে শহরতলীতে একটি আত্মঘাতী হামলা ও একটি গাড়িবোমা হামলায় অন্তত আট জন নিহত হয়েছে। শনিবার সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য নিশ্চিত করেছে।

রাষ্ট্রীয়ভাবে পরিচালিত ইখবারিয়া টিভি জানায়, হামলাগুলো সৈয়দা জয়নাব এলাকায় ঘটেছে। এই এলাকায় এর আগেও হামলা করেছে ইসলামিক স্টেট (আইএস)। তবে শনিবারের হামলার পেছনে কে বা কারা ছিল সে সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

সৈয়দা জয়নাব এলাকায় শিয়া মসজিদ

টেলিভিশনের সংবাদে এক শিয়া ধর্মযাজক বলেন, আল-তাইন স্ট্রিটে অবস্থিত শিয়া মসজিদের কাছেই হয়েছে হামলাগুলো।

এদিকে, যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, এই হামলায় মৃতের সংখ্যা অন্তত নয় জন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে সংগীতশিল্পী গ্রিমি নিহত

প্রসঙ্গত, হাজার হাজার ইরাকি ও আফগান শিয়া মিলিশিয়া স্বেচ্ছায় বাশার আল-আসাদবিরোধী সুন্নি বিদ্রোহী দলের বিরুদ্ধে যুদ্ধ করছে। সৈয়দা জয়নবে শিয়া মাজার সুন্নিদের কাছ থেকে রক্ষা করতে বদ্ধপরিকর এই শিয়া যোদ্ধারা।  সূত্র: রয়টার্স।

/ইউআর/এএ

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের