কাতারে ধর্ষণের বিচার চাইতে গিয়ে গ্রেফতার হলেন ডাচ তরুণী!

বিদেশ ডেস্ক
১২ জুন ২০১৬, ১০:১৯আপডেট : ১২ জুন ২০১৬, ১০:৩৭
image

গত মার্চে লরা নামের ওই নারীকে গ্রেফতার করা হয় কাতারে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করতে গিয়ে উল্টো গ্রেফতারের শিকার হলেন এক ডাচ নারী। বিবাহ বহির্ভূত যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার অভিযোগ এনে গত মার্চে তাকে গ্রেফতার করা হয়। সোমবার তাকে আদালতে হাজির করার কথা রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি নিশ্চিত করেছে। যে ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে তাকেও গ্রেপ্তার করেছে কাতারের পুলিশ। তবে ওই ব্যক্তির দাবি, দুজনের পারস্পরিক সম্মতিতেই মিলিত হয়েছিলেন তারা।
বিবিসি জানায়, গত মার্চে ছুটি কাটাতে গিয়ে দোহার একটি হোটেলে ওঠেন লরা নামের ওই তরুণী। একদিন অচেতন হয়ে পড়েন এবং জ্ঞান ফেরার পর নিজেকে একটি ফ্ল্যাটে আবিষ্কার করেন। ওই তরুণী বুঝতে পারেন তিনি ধর্ষণের শিকার হয়েছেন। লরার আইনজীবীর দাবি, মাদকের মাধ্যমে অচেতন করে ধর্ষণ করা হয়েছিল তার মক্কেলকে। কিন্তু ধর্ষণের অভিযোগ আনার পর লরাকে বিয়ে বহির্ভূত সম্পর্কের সন্দেহে গ্রেফতার করা হয়।
লরার আইনজীবী ব্রায়ান লোকোলো নেদারল্যান্ডের একটি রেডিওতে এক সাক্ষাৎকারে বলেছেন, দোহায় মদ্যপানের অনুমোদন রয়েছে এমন একটি হোটেলে নাচতে গিয়েছিলেন তার মক্কেল। কিন্তু এক চুমুক পান করে পাশের টেবিলের দিকে যাওয়ার সময় তিনি ভালো বোধ করছিলেন না এবং তাকে কোনও মাদক দেওয়া হয়েছে বলে বুঝতে পারেন। এরপর কী ঘটেছিল তা আর তার মনে নেই। পরে অপরিচিত একটি অ্যাপার্টমেন্টে জ্ঞান ফেরার পর ধর্ষণের শিকার হওয়ার বিষয়টি বুঝতে পারেন তিনি।
ওই তরুণীর বিরুদ্ধে অ্যালকোহল সম্পর্কিত অভিযোগও আনা হতে পারে বলে দোহা নিউজ তাদের খবরে জানিয়েছে।
ওই নারীর অভিযোগ, দোহায় ছুটি কাটাতে গিয়ে ধর্ষণের শিকার হন তিনি
ডাচ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, দুই মাসের বেশি সময় ধরে গ্রেফতার থাকলেও ওই তরুণীর বিরুদ্ধে এখনও অভিযোগপত্র দেওয়া হয়নি। গ্রেফতারের প্রথম দিন থেকেই ডাচ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে লরাকে সহযোগিতা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। তবে মামলা চলার কারণে এ বিষয়ে আর কোনও মন্তব্য করবে না বলে এক বিবৃতিতে জানিয়েছে কাতারের ডাচ দূতাবাস।

উল্লেখ্য, নির্দিষ্ট কিছু হোটেলে মদপান বৈধ এবং বিদেশিদের অ্যালকোহল কেনার অনুমতি দেওয়া হলেও কাতারে প্রকাশ্যে মদপান বা মাতাল হওয়াকে অপরাধ হিসেবে গণ্য করা হয়।

এর আগে ২০১৩ সালে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে একই রকমভাবে ধর্ষণের অভিযোগ আনার পর নরওয়ের এক তরুণীকে গ্রেফতার করা হয়েছিল। তার বিরুদ্ধেও বিয়ে বহির্ভূত সম্পর্ক, শপথভঙ্গ ও মদ্যপানের অভিযোগ এনে ১৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

পরে অবশ্য তাকে ক্ষমা করে নরওয়েতে ফেরার অনুমতি দেওয়া হয়। সূত্র: বিবিসি

/এফইউ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম